বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে সরকার চালু করতে যাচ্ছে ‘প্রবাসী কার্ড’। আগামী আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যে এই কার্ড চালু হতে পারে বলে জানিয়েছে সরকার।প্রবাসী কার্ডের মাধ্যমে ডুয়েল কারেন্সি সুবিধা পাওয়া যাবে। দেশে ও বিদেশে ব্যবহারযোগ্য এই কার্ড দিয়ে অনলাইন শপিংও করা যাবে।কার্ডধারীরা বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার, বিমানের টিকিট ও হোটেল ভাড়ায় মূল্যছাড় এবং বিভিন্ন আবাসন প্রকল্পে বিশেষ অগ্রাধিকার সুবিধা পাবেন।এ ছাড়া বিএমইটি-সংশ্লিষ্ট বীমা,
আরও পড়ুন, গুম মামলার তদন্তে উত্তরার র্যাব টিএফআই সেল পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
পুনর্বাসন, আর্থিক ক্ষতিপূরণ ও সামাজিক সুরক্ষার সুবিধাও এই কার্ডের আওতায় থাকবে।প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, বর্তমানে বৈধ রেমিট্যান্সে যে আড়াই শতাংশ সরকারি প্রণোদনা দেওয়া হয়, প্রবাসী কার্ডধারীদের জন্য তা ৩ শতাংশ করার পরিকল্পনা রয়েছে।সরকারের লক্ষ্য, এ বছরের মধ্যে দুই লাখ প্রবাসীর হাতে এই কার্ড পৌঁছে দেওয়া। প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে পাঁচ হাজার প্রবাসীকে কয়েকটি দেশে এই কার্ড দেওয়া হবে।বিশ্লেষকদের মতে, পরিকল্পনাটি কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে বৈধ রেমিট্যান্স প্রবাহ আরও বাড়তে পারে।
বিষয় : রেমিট্যান্স উৎসাহিত প্রবাসী কার্ড

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন