গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তের অংশ হিসেবে রাজধানীর উত্তরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন বা টিএফআই সেল পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।শনিবার বেলা ১১টার দিকে র্যাব-১ সদর দপ্তরে অবস্থিত এই স্থাপনা পরিদর্শন করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারক দল।পরিদর্শনে ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন, চার দিনের বৃষ্টির আভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের সতর্কতা
এ সময় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্যরা এবং আসামিপক্ষের আইনজীবীরাও পরিদর্শনে অংশ নেন।এর আগে ২১ জুলাই প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল র্যাব, ডিজিএফআই ও ডিবির কথিত গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শনের সিদ্ধান্ত নেয়প্রসিকিউশনের দাবি, আওয়ামী লীগের টানা শাসনামলে বিরোধী মতাদর্শের ব্যক্তিদের এসব স্থানে আটক, নির্যাতন এবং গুমের অভিযোগ রয়েছে।ট্রাইব্যুনালের এই পরিদর্শন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন