চলতি আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য তৈরি হয়েছে দীর্ঘ ছুটি কাটানোর দারুণ সুযোগ। সরকারি ক্যালেন্ডারের সাধারণ ছুটির সঙ্গে এক দিন করে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে পারলে দুই দফায় টানা চার দিন করে মোট আট দিনের অবকাশ উপভোগ করা সম্ভব।প্রথম সুযোগটি আসছে ৫ আগস্ট। জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ওই দিন সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট বৃহস্পতিবার যদি কেউ নৈমিত্তিক ছুটি নেন, তাহলে ৭ ও ৮ আগস্টের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।
আরও পড়ুন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের বৈঠক
মাসের শেষ দিকে দ্বিতীয় সুযোগটি রয়েছে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে। ২৬ আগস্ট সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে, যদিও এটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এরপর ২৭ আগস্ট এক দিন ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের সাপ্তাহিক ছুটি মিলিয়ে আবারও টানা চার দিনের ছুটি পাওয়া সম্ভব।সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সাধারণ ছুটি কার্যকর থাকবে। অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এ দিন ছুটি ঘোষণা করে থাকে।তবে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এই দীর্ঘ ছুটির সুযোগ প্রযোজ্য নাও হতে পারে।
বিষয় : চাকরিজীবীরা দুই দফা চারদিনের ছুটি

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন