গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানাধীন পালেরপাড়া এলাকায় এক সাংবাদিকের ওপর হামলা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে আক্তার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।অভিযোগকারী সাংবাদিক মোঃ সাজ্জাকুল ইসলাম রাজ্জাক দৈনিক বাংলাদেশ সমাচারের ঢাকা বিভাগীয় ভ্রাম্যমাণ প্রতিনিধি এবং বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি।সাংবাদিক রাজ্জাকের অভিযোগ, ভোরে মর্নিং ওয়াক করতে বের হয়ে আক্তার মার্কেটের সামনে পৌঁছালে সাংবাদিক মোঃ সজীব খান (সুজনের) সঙ্গে তার দেখা হয়। এ সময় দুজনের মধ্যে আলাপচারিতার একপর্যায়ে বিল্লাল নামে এক ব্যক্তি অতর্কিতভাবে তার ওপর হামলা করেন। এ সময় ‘আমার ভিডিও কেন করলেন’—এ কথা বলে তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।ঘটনার পর সাংবাদিক রাজ্জাক বাসন মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন অর রশীদকে ফোনে বিষয়টি জানান। পরে ওসির নির্দেশে এএসআই সজীব ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেন বলে জানা গেছে।
আরও পড়ুন, বান্দরবানে কেএনএফের অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় তিন সম্প্রদায়
সাংবাদিক রাজ্জাক বলেন, আমি একজন সাংবাদিক। প্রকাশ্যে আমার ওপর হামলা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীর দ্রুত গ্রেপ্তার দাবি করছি।পালেরপাড়া এলাকাবাসীর দাবি এই বিল্লাল একজন মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ও ছিনতাইকারী, তাকে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি করেন এলাকাবাসী। তারা বলেন বিল্লাল একজন আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য, সে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিন সরদারের কাছের লোক। এই আওয়ামী দোসর এলাকায় বিভিন্ন সময় এলাকার অনেককে পুলিশের সহযোগিতায় হেরেছে করেন বলে এলাকাবাসীর দাবি। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকের ওপর হামলার অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত শেষে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগে অভিযুক্ত বিল্লাল (২৮) বাসন থানার পালেরপাড়া আক্তার মার্কেট এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবুল হাসেম। তিনি ১৬ নম্বর ওয়ার্ডের ইঞ্জিনিয়ার রশিদের বাড়ির ভাড়াটিয়া বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।তবে অভিযুক্ত বিল্লালের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়টি তদন্তাধীন থাকায় তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বিষয় : হামলা সাংবাদিক মোবাইল ছিনতাই সাংবাদিক

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন