দেশের সব গণপরিবহনে আজ ১ আগস্ট থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ জানিয়েছে, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং গণপরিবহনকে প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
আরও পড়ুন, অলিগলিতে কিশোর গ্যাংয়ের রাজত্ব, আতঙ্কে রাজধানীবাসী
নতুন নিয়ম অনুযায়ী, আজ থেকে গণপরিবহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ প্রদান বা নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র এবং সংশ্লিষ্ট মোবাইল অ্যাপস প্রদর্শন করতে হবে।বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন আইন ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা ২০২২ অনুযায়ী জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ দেওয়া হবে।জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ বিআরটিএর স্থানীয় কার্যালয় এবং তাদের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
বিষয় : বাধ্যতামূলক গণপরিবহন নিরাপদ সড়ক

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
দেশের সব গণপরিবহনে আজ ১ আগস্ট থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ জানিয়েছে, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং গণপরিবহনকে প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
আরও পড়ুন, অলিগলিতে কিশোর গ্যাংয়ের রাজত্ব, আতঙ্কে রাজধানীবাসী
নতুন নিয়ম অনুযায়ী, আজ থেকে গণপরিবহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ প্রদান বা নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র এবং সংশ্লিষ্ট মোবাইল অ্যাপস প্রদর্শন করতে হবে।বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন আইন ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা ২০২২ অনুযায়ী জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ দেওয়া হবে।জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ বিআরটিএর স্থানীয় কার্যালয় এবং তাদের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

আপনার মতামত লিখুন