দৈনিক সংবাদ দিগন্ত

রাজধানীজুড়ে ডিএমপির বিশেষ অভিযান, গাঁজা-ইয়াবাসহ একদিনে ৪৩৩ গ্রেফতার

রাজধানীজুড়ে ডিএমপির বিশেষ অভিযা

রাজধানীজুড়ে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে তাদের বিরুদ্ধে ২৭টি মামলা করেছে পুলিশ।বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ।ডিএমপির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে মিরপুর বিভাগে—১২২ জন। মতিঝিল বিভাগে ৯৬ জন, উত্তরা ৪৯, তেজগাঁও ৩৮, গুলশান ৩৮, ওয়ারী ৩৬, রমনা ২৭, লালবাগ ২৪ এবং গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেফতার করেছে।

আরও  পড়ুন, এনআইডি সংশোধন ও বিভিন্ন সেবার ফি বাড়াল নির্বাচন কমিশন

অভিযানে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ২৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৯৪০টি ইয়াবা বড়ি, ৩০টি মুঠোফোন, তিনটি চাকু, একটি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র, তিনটি পরিত্যক্ত গুলি, একটি গাড়ি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, মাদক, চুরি, ছিনতাই, ওয়ারেন্ট তামিল এবং অন্যান্য অপরাধ দমনে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।ডিএমপি জানিয়েছে, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : গ্রেফতার পুলিশ গাঁজা-ইয়াবা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীজুড়ে ডিএমপির বিশেষ অভিযান, গাঁজা-ইয়াবাসহ একদিনে ৪৩৩ গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

রাজধানীজুড়ে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে তাদের বিরুদ্ধে ২৭টি মামলা করেছে পুলিশ।বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ।ডিএমপির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে মিরপুর বিভাগে—১২২ জন। মতিঝিল বিভাগে ৯৬ জন, উত্তরা ৪৯, তেজগাঁও ৩৮, গুলশান ৩৮, ওয়ারী ৩৬, রমনা ২৭, লালবাগ ২৪ এবং গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেফতার করেছে।

আরও  পড়ুন, এনআইডি সংশোধন ও বিভিন্ন সেবার ফি বাড়াল নির্বাচন কমিশন

অভিযানে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ২৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৯৪০টি ইয়াবা বড়ি, ৩০টি মুঠোফোন, তিনটি চাকু, একটি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র, তিনটি পরিত্যক্ত গুলি, একটি গাড়ি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, মাদক, চুরি, ছিনতাই, ওয়ারেন্ট তামিল এবং অন্যান্য অপরাধ দমনে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।ডিএমপি জানিয়েছে, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x