বিশ্বকাপ জয়ের পর এবার মাঠের বাইরেও নতুন ইতিহাস গড়লেন স্পেনের তরুণ ফুটবল সেনসেশন লামিন ইয়ামাল। পারফরম্যান্সের পাশাপাশি স্মারক সংগ্রহের বাজারেও এখন সবচেয়ে আলোচিত নাম তিনি।সম্প্রতি এক আন্তর্জাতিক নিলামে ইয়ামালের বিরল ‘ওয়ান অব ওয়ান’ কাবুম রুকি কার্ড বিক্রি হয়েছে ৭ লাখ ৭ হাজার ৬০০ মার্কিন ডলারে। এই বিক্রির মাধ্যমে নিলামের মূল্য তালিকায় পেছনে পড়ে গেছেন ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি—ব্রাজিলের পেলে এবং আর্জেন্টিনার লিওনেল মেসি।একই নিলামে পেলের রুকি কার্ড বিক্রি হয়েছে ৬ লাখ ১০ হাজার মার্কিন ডলারে।
আরও পড়ুন. রিয়ালের স্পষ্ট বার্তা ভিনিসিয়াস বিক্রির প্রশ্নই নেই, আর্সেনালের স্বপ্নে ধাক্কা
অন্যদিকে মেসির ক্রোম স্যাফায়ার সিরিজের বিশেষ কার্ডের দাম উঠেছে ৩ লাখ ১৭ হাজার ২০০ মার্কিন ডলার।শুধু একটি কার্ড নয়, ইয়ামালের আরও দুটি স্মারকও বিক্রি হয়েছে উল্লেখযোগ্য দামে। সব মিলিয়ে তার তিনটি স্মারক থেকেই নিলাম কর্তৃপক্ষ আয় করেছে ১০ লাখ ৪৯ হাজার ২০০ মার্কিন ডলার।বিশেষজ্ঞদের মতে, মাত্র অল্প বয়সেই বিশ্বকাপ জয় এবং অসাধারণ পারফরম্যান্সের কারণে সংগ্রাহকদের কাছে ইয়ামালের স্মারকের চাহিদা দ্রুত বেড়েছে। ফলে মাঠের সাফল্যের পাশাপাশি স্মারক বাজারেও নতুন এক রেকর্ডের মালিক হয়েছেন স্পেনের এই তরুণ তারকা।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন