দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬

অস্ট্রেলিয়া টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, বড় চমক মুশফিক হাসান

অস্ট্রেলিয়া টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

আগামী মাসে অস্ট্রেলিয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিবি। এই স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার ও জাকের আলি অনিক, আর বাদ পড়েছেন লিটন দাস ও নাহিদ রানা।অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের স্কোয়াডে একাধিক পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার। জায়গা হারিয়েছেন মাহমুদুল হাসান জয়।উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দলে ফিরেছেন জাকের আলি অনিক। তার সঙ্গে স্কোয়াডে আছেন অমিত হাসান। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন পেসার মুশফিক হাসান।

আরও  পড়ুন, তাওহিদ হৃদয়ের ব্যাটে শেষ ওভারে ৩০ রান, লঙ্কা প্রিমিয়ার লিগে রেকর্ড ঝড়

বিসিবির পরিচালক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, দলে বেশ কয়েকটি ইনজুরি উদ্বেগ রয়েছে। তবে প্রস্তুতি ম্যাচ এবং অনুশীলন সেশন কাজে লাগিয়ে ভালো ক্রিকেট খেলাই দলের লক্ষ্য।“অস্ট্রেলিয়ার পেস ও স্পিন আক্রমণ বিশ্বসেরা। ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে, আর টোটাল টিম পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ।বাংলাদেশ দল সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। বিসিবির আশা, কঠিন এই সফরে প্রতিদিনের পারফরম্যান্সে উন্নতি ধরে রাখতে পারবে দল।অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ দলের জন্য এটি বড় চ্যালেঞ্জের সিরিজ। তবে নতুন ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া স্কোয়াড নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

বিষয় : ক্রিকেট দল টেস্ট সিরিজ স্কোয়াড ঘোষণা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

অস্ট্রেলিয়া টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, বড় চমক মুশফিক হাসান

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

আগামী মাসে অস্ট্রেলিয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিবি। এই স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার ও জাকের আলি অনিক, আর বাদ পড়েছেন লিটন দাস ও নাহিদ রানা।অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের স্কোয়াডে একাধিক পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার। জায়গা হারিয়েছেন মাহমুদুল হাসান জয়।উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দলে ফিরেছেন জাকের আলি অনিক। তার সঙ্গে স্কোয়াডে আছেন অমিত হাসান। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন পেসার মুশফিক হাসান।

আরও  পড়ুন, তাওহিদ হৃদয়ের ব্যাটে শেষ ওভারে ৩০ রান, লঙ্কা প্রিমিয়ার লিগে রেকর্ড ঝড়

বিসিবির পরিচালক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, দলে বেশ কয়েকটি ইনজুরি উদ্বেগ রয়েছে। তবে প্রস্তুতি ম্যাচ এবং অনুশীলন সেশন কাজে লাগিয়ে ভালো ক্রিকেট খেলাই দলের লক্ষ্য।“অস্ট্রেলিয়ার পেস ও স্পিন আক্রমণ বিশ্বসেরা। ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে, আর টোটাল টিম পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ।বাংলাদেশ দল সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। বিসিবির আশা, কঠিন এই সফরে প্রতিদিনের পারফরম্যান্সে উন্নতি ধরে রাখতে পারবে দল।অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ দলের জন্য এটি বড় চ্যালেঞ্জের সিরিজ। তবে নতুন ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া স্কোয়াড নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত