দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

যান্ত্রিক ত্রুটি ও তীব্র লোডশেডিং: মাদারগঞ্জে থমকে গেছে দৈনন্দিন জীবন

যান্ত্রিক ত্রুটি ও তীব্র লোডশেডিং

চাহিদার এক-তৃতীয়াংশ বিদ্যুৎ সরবরাহ এবং ৩৩ কেভি উপকেন্দ্রের যান্ত্রিক ত্রুটির জাঁতাকলে পিষে গেছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার স্বাভাবিক জীবনধারা। দিনের পর দিন চলা এই বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছেন মাদারগঞ্জ পৌরসভার ও বিভিন্ন ইউনিয়নের লাখো সাধারণ মানুষ।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে মাদারগঞ্জে বিদ্যুতের চাহিদা ১৮ মেগাওয়াট থাকলেও বিপরীতে সরবরাহ মিলছে মাত্র ৬.৫ মেগাওয়াট। এর ওপর ৩৩ কেভি উপকেন্দ্রের দিনব্যাপী যান্ত্রিক ত্রুটি পরিস্থিতি আরও শোচনীয় করে তুলেছে। তীব্র গরমে ও লোডশেডিংয়ের কারণে ঘরে ঘরে হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে। বিশেষ করে মোমবাতির ক্ষীণ আলো ও গরমে পড়াশোনা করতে গিয়ে চরম বিপাকে পড়েছে কোমলমতি ও পরীক্ষার্থী শিক্ষার্থীরা।

আরও  পড়ুন, কক্সবাজার ব্লু গার্ডের উদ্যোগে সমুদ্র পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে সচেতনতামূলক কার্যক্রম

 ফ্যানের পাখা বন্ধ থাকায় অসুস্থ ও বয়োবৃদ্ধ মানুষের কষ্ট চরমে পৌঁছেছে। পাশাপাশি দোকানপাট, ছোট ব্যবসা প্রতিষ্ঠান এবং ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কের অচলাবস্থায় যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে।টানা এই বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ক্ষুব্ধ হয়ে সম্প্রতি এলাকাবাসী মাদারগঞ্জ উপজেলা সদরের বিদ্যুৎ উপকেন্দ্র ঘেরাও করে বিক্ষোভও প্রকাশ করেছেন। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।এ বিষয়ে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সৈয়দা ফারজানা ইয়াসমিন জানান, বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ কম এবং বিভিন্ন স্থানে লাইনে ও উপকেন্দ্রে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় এই জটিলতা তৈরি হয়েছে। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে মাঠপর্যায়ে তাদের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বিষয় : লোডশেডিং বিদ্যুৎ বিভ্রাট জীবনধারা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

যান্ত্রিক ত্রুটি ও তীব্র লোডশেডিং: মাদারগঞ্জে থমকে গেছে দৈনন্দিন জীবন

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x