দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

তারেক জাপান বৈঠকে বিনিয়োগ ও কর্মসংস্থানে গুরুত্ব

বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করতে

বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করতে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং মানবসম্পদ উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের কাছে দক্ষ জনশক্তি উন্নয়নে আরও সহযোগিতা কামনা করেন। তিনি জাপানি ভাষায় প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক ও গাড়িচালক নিয়োগে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।এ সময় তিনি বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নারায়ণগঞ্জের আড়াইহাজারের আদলে আরও একটি শিল্প পার্ক স্থাপনের প্রস্তাব দেন। জাপান আগ্রহ দেখালে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন. রাষ্ট্রপতি নির্বাচন সামনে, ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

বৈঠকে আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন, চলমান এমআরটি প্রকল্পের অগ্রগতি এবং অবকাঠামো উন্নয়নে দুই দেশের সহযোগিতার বিষয়ও গুরুত্ব পায়।বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে জাপানের প্রতিনিধিদলে ছিলেন আন্তর্জাতিক বিমান চলাচল, অবকাঠামো ও সিভিল এভিয়েশন সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত।

বিষয় : জাপান তারেক কর্মসংস্থানে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

তারেক জাপান বৈঠকে বিনিয়োগ ও কর্মসংস্থানে গুরুত্ব

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করতে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং মানবসম্পদ উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের কাছে দক্ষ জনশক্তি উন্নয়নে আরও সহযোগিতা কামনা করেন। তিনি জাপানি ভাষায় প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক ও গাড়িচালক নিয়োগে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।এ সময় তিনি বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নারায়ণগঞ্জের আড়াইহাজারের আদলে আরও একটি শিল্প পার্ক স্থাপনের প্রস্তাব দেন। জাপান আগ্রহ দেখালে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন. রাষ্ট্রপতি নির্বাচন সামনে, ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

বৈঠকে আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন, চলমান এমআরটি প্রকল্পের অগ্রগতি এবং অবকাঠামো উন্নয়নে দুই দেশের সহযোগিতার বিষয়ও গুরুত্ব পায়।বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে জাপানের প্রতিনিধিদলে ছিলেন আন্তর্জাতিক বিমান চলাচল, অবকাঠামো ও সিভিল এভিয়েশন সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত