রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে দুই ভবঘুরে নারীর মৃত্যু হয়েছে। জরুরি বিভাগের পাশ থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর বয়সী দুই নারীকে উদ্ধার করা হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান,
আরও পড়ুন, রাজধানীতে তীব্র গ্যাস সংকট, রান্না বন্ধ বহু বাসায়; সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন
দুই নারী অসুস্থ হয়ে জরুরি বিভাগের পাশে পড়ে ছিলেন। পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশ ক্যাম্পে খবর দেন।পরে ওয়ার্ড মাস্টার আইয়ুব আলীর সহযোগিতায় তাদের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।পুলিশ জানায়, দুই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে ঘোরাফেরা করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই তাদের মৃত্যু হয়েছে।ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।
বিষয় : মরদেহ দুই নারী ময়নাতদন্তে মরদেহ

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন