দৈনিক সংবাদ দিগন্ত

বিশ্বকাপ হারলেও সুখবর আর্জেন্টিনার, ২০৩০ আসরে সরাসরি খেলার সুযোগ

বিশ্বকাপ হারলেও সুখবর আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হওয়ার হতাশা এখনও কাটেনি আর্জেন্টিনার। তবে ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে বড় সুখবর পেয়েছে লিওনেল মেসিদের দল। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার। তবে সেই আক্ষেপের মাঝেই ২০৩০ বিশ্বকাপের আগে এসেছে স্বস্তির খবর।ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে ২০৩০ সালের আসর যৌথভাবে আয়োজন করবে ছয়টি দেশ। মূল আয়োজন হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে। পাশাপাশি আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে অনুষ্ঠিত হবে একটি করে ম্যাচ।

আরও  পড়ুন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে ফাজালকে হারাল পাকিস্তান

সহ-আয়োজক হওয়ায় এই তিনটি দক্ষিণ আমেরিকার দেশ সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। ফলে কঠিন বাছাইপর্ব খেলতে হবে না আর্জেন্টিনাকে।বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ের ঐতিহাসিক এস্তাদিও সেন্তেনারিওতে, যেখানে ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছিল।অন্যদিকে আর্জেন্টিনা আয়োজন করবে বুয়েনস আইরেসের বিখ্যাত রিভার প্লেটের এস্তাদিও মনুমেন্তালে একটি ম্যাচ। প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনেও হবে একটি ম্যাচ।বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের বিশেষ এই আয়োজনে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাওয়ায় নতুন করে শিরোপা স্বপ্ন দেখছে আর্জেন্টিনা।

বিষয় : বিশ্বকাপ আর্জেন্টিনা শিরোপা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৬ জুলাই ২০২৬

বিশ্বকাপ হারলেও সুখবর আর্জেন্টিনার, ২০৩০ আসরে সরাসরি খেলার সুযোগ

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

২০২৬ বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হওয়ার হতাশা এখনও কাটেনি আর্জেন্টিনার। তবে ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে বড় সুখবর পেয়েছে লিওনেল মেসিদের দল। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার। তবে সেই আক্ষেপের মাঝেই ২০৩০ বিশ্বকাপের আগে এসেছে স্বস্তির খবর।ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে ২০৩০ সালের আসর যৌথভাবে আয়োজন করবে ছয়টি দেশ। মূল আয়োজন হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে। পাশাপাশি আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে অনুষ্ঠিত হবে একটি করে ম্যাচ।

আরও  পড়ুন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে ফাজালকে হারাল পাকিস্তান

সহ-আয়োজক হওয়ায় এই তিনটি দক্ষিণ আমেরিকার দেশ সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। ফলে কঠিন বাছাইপর্ব খেলতে হবে না আর্জেন্টিনাকে।বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ের ঐতিহাসিক এস্তাদিও সেন্তেনারিওতে, যেখানে ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছিল।অন্যদিকে আর্জেন্টিনা আয়োজন করবে বুয়েনস আইরেসের বিখ্যাত রিভার প্লেটের এস্তাদিও মনুমেন্তালে একটি ম্যাচ। প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনেও হবে একটি ম্যাচ।বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের বিশেষ এই আয়োজনে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাওয়ায় নতুন করে শিরোপা স্বপ্ন দেখছে আর্জেন্টিনা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত