আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন—এএফএর সভাপতি ক্লদিও তাপিয়া এবং কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোকে যুক্তরাষ্ট্রের আদালতে সাক্ষ্য দিতে তলব করা হয়েছে—এমন সংবাদকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেছে সংস্থাটি।বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এএফএ জানায়, তাপিয়া কিংবা তোভিগিনোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কোনো সমন জারি করেনি। তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়নি এবং তাদের কোনো মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইসও জব্দ করা হয়নি।তবে এএফএ স্বীকার করেছে, একটি তৃতীয় পক্ষকে যুক্তরাষ্ট্রের একটি গ্র্যান্ড জুরির সামনে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হয়েছে। ওই ব্যক্তি কয়েকজনের বিষয়ে তথ্য বা সাক্ষ্য দিতে পারেন, যাদের মধ্যে এএফএর কিছু কর্মকর্তার নামও থাকতে পারে।
আরও পড়ুন. পর্তুগালের জার্সিতে শেষ ম্যাচ রোনালদোর
তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।এর আগে আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, বিশ্বকাপ ফাইনালের পর নিউইয়র্কের জন এফ. কেনেডি বিমানবন্দরে চার্টার ফ্লাইটে ওঠার আগে এফবিআই এজেন্টরা ক্লদিও তাপিয়া ও পাবলো তোভিগিনোকে জিজ্ঞাসাবাদ করেন।এদিকে স্থানীয় সংবাদমাধ্যম ইনফোবায়ে দাবি করেছে, এএফএর সঙ্গে সংশ্লিষ্ট ৩০ কোটিরও বেশি মার্কিন ডলারের বাণিজ্যিক চুক্তি নিয়ে তদন্ত করছে মার্কিন কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে এফবিআই কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
বিষয় : আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন