দৈনিক সংবাদ দিগন্ত

ফাইনালের উত্তাপ থামেনি, পারেদেসদের বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বেজে গেলেও বিতর্ক যেন থামছেই না।

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বেজে গেলেও বিতর্ক যেন থামছেই না। স্পেনের কাছে শিরোপা হারানোর পর মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত ঘটনাকে কেন্দ্র করে এবার তদন্তে নেমেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।ফাইনাল শেষে স্পেনের দুই ফুটবলার এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আর্জেন্টিনার মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস। অভিযোগ, উত্তেজনার একপর্যায়ে তিনি দুই খেলোয়াড়কে আঘাত করেন। এ ঘটনায় ম্যাচ শেষেই লাল কার্ড দেখেন পারেদেস। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে শুরু হয় ব্যাপক সমালোচনা।জানা গেছে, ফিফার শৃঙ্খলা কমিটি রেফারির প্রতিবেদন, ম্যাচের আনুষ্ঠানিক নথিপত্র এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না। তদন্তের কেন্দ্রবিন্দুতেই রয়েছেন পারেদেস।এদিকে স্পেনের অধিনায়ক রদ্রির সঙ্গে ম্যাচ-পরবর্তী বাকবিতণ্ডার অভিযোগে তদন্তের আওতায় আসতে পারেন আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনা।

আরও পড়ুন.বিশ্বকাপ জেতালেন ফেরান তোরেস, স্পেনের নতুন নায়ক

একই সঙ্গে বিশৃঙ্খলার সময় স্পেনের দানি ওলমোর সঙ্গে তর্কে জড়ানোর অভিযোগে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধেও তদন্ত চলছে।শুধু তাই নয়, স্পেন বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার সময় আর্জেন্টিনা দলের কয়েকজন সদস্যের মুখ ফিরিয়ে রাখার ঘটনাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ফকল্যান্ড ইস্যুতে প্রদর্শিত একটি ব্যানার নিয়েও তদন্ত করছে ফিফা।অন্যদিকে ফেররান তোরেসের অতিরিক্ত সময়ের জয়সূচক গোলে ইতিহাস গড়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তবে শিরোপা জয়ের আনন্দের পাশাপাশি ফাইনালের পরের বিশৃঙ্খলা এবং সম্ভাব্য শাস্তিই এখন আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে আলোচিত বিষয়।ফিফার তদন্ত শেষ হওয়ার পরই জানা যাবে—শুধু পারেদেস নাকি আর্জেন্টিনা দলের আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : উত্তাপ বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ফাইনালের উত্তাপ থামেনি, পারেদেসদের বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বেজে গেলেও বিতর্ক যেন থামছেই না। স্পেনের কাছে শিরোপা হারানোর পর মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত ঘটনাকে কেন্দ্র করে এবার তদন্তে নেমেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।ফাইনাল শেষে স্পেনের দুই ফুটবলার এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আর্জেন্টিনার মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস। অভিযোগ, উত্তেজনার একপর্যায়ে তিনি দুই খেলোয়াড়কে আঘাত করেন। এ ঘটনায় ম্যাচ শেষেই লাল কার্ড দেখেন পারেদেস। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে শুরু হয় ব্যাপক সমালোচনা।জানা গেছে, ফিফার শৃঙ্খলা কমিটি রেফারির প্রতিবেদন, ম্যাচের আনুষ্ঠানিক নথিপত্র এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না। তদন্তের কেন্দ্রবিন্দুতেই রয়েছেন পারেদেস।এদিকে স্পেনের অধিনায়ক রদ্রির সঙ্গে ম্যাচ-পরবর্তী বাকবিতণ্ডার অভিযোগে তদন্তের আওতায় আসতে পারেন আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনা।

আরও পড়ুন.বিশ্বকাপ জেতালেন ফেরান তোরেস, স্পেনের নতুন নায়ক

একই সঙ্গে বিশৃঙ্খলার সময় স্পেনের দানি ওলমোর সঙ্গে তর্কে জড়ানোর অভিযোগে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধেও তদন্ত চলছে।শুধু তাই নয়, স্পেন বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার সময় আর্জেন্টিনা দলের কয়েকজন সদস্যের মুখ ফিরিয়ে রাখার ঘটনাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ফকল্যান্ড ইস্যুতে প্রদর্শিত একটি ব্যানার নিয়েও তদন্ত করছে ফিফা।অন্যদিকে ফেররান তোরেসের অতিরিক্ত সময়ের জয়সূচক গোলে ইতিহাস গড়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তবে শিরোপা জয়ের আনন্দের পাশাপাশি ফাইনালের পরের বিশৃঙ্খলা এবং সম্ভাব্য শাস্তিই এখন আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে আলোচিত বিষয়।ফিফার তদন্ত শেষ হওয়ার পরই জানা যাবে—শুধু পারেদেস নাকি আর্জেন্টিনা দলের আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত