দৈনিক সংবাদ দিগন্ত

জিম্বাবুয়ের মাটিতে টাইগারদের দাপট, ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়

টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ

অবশেষে জিম্বাবুয়ের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। প্রথম ম্যাচে হারলেও টানা দুই ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে জিম্বাবুয়ে তোলে ১৪৩ রান। জবাবে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি করেন ওপেনার তানজিদ হাসান তামিম, যা জয়ের ভিত গড়ে দেয়।তবে শেষ ওভারে ৫ রানের সমীকরণে হঠাৎ দুই উইকেট হারিয়ে ম্যাচে উত্তেজনা তৈরি হয়। চাপের মুহূর্তে শেখ মেহেদী হাসানের দুর্দান্ত বাউন্ডারিতে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ৪ উইকেটের এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজও নিজেদের করে নেয় টাইগাররা।

আরও  পড়ুন, আর্জেন্টিনার শিরোপা হারানোর নেপথ্যে চার বড় কারণ

বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয় বলেন, প্রথম ম্যাচ হারের পর দলের মধ্যে বিশেষ বৈঠক হয়েছিল। কন্ডিশন অনুযায়ী কীভাবে খেলতে হবে, সেই পরিকল্পনাই দলের ঘুরে দাঁড়ানোর মূল চাবিকাঠি হয়েছে।তিনি আরও বলেন, রিশাদ হোসেন সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। আর তানজিদ হাসান তামিম একজন ক্লাস ব্যাটার, যিনি সুযোগ পেলেই ম্যাচ শেষ করে আসতে পারেন।ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে দুর্দান্ত প্রত্যাবর্তন করে সফর শেষ করল বাংলাদেশ। এই জয় আগামী আন্তর্জাতিক সূচির আগে টাইগারদের আত্মবিশ্বাস আরও বাড়াবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

বিষয় : টি-টোয়েন্টি জয়ের স্বাদ দুর্দান্ত ব্যাটিং

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জিম্বাবুয়ের মাটিতে টাইগারদের দাপট, ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

অবশেষে জিম্বাবুয়ের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। প্রথম ম্যাচে হারলেও টানা দুই ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে জিম্বাবুয়ে তোলে ১৪৩ রান। জবাবে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি করেন ওপেনার তানজিদ হাসান তামিম, যা জয়ের ভিত গড়ে দেয়।তবে শেষ ওভারে ৫ রানের সমীকরণে হঠাৎ দুই উইকেট হারিয়ে ম্যাচে উত্তেজনা তৈরি হয়। চাপের মুহূর্তে শেখ মেহেদী হাসানের দুর্দান্ত বাউন্ডারিতে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ৪ উইকেটের এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজও নিজেদের করে নেয় টাইগাররা।

আরও  পড়ুন, আর্জেন্টিনার শিরোপা হারানোর নেপথ্যে চার বড় কারণ

বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয় বলেন, প্রথম ম্যাচ হারের পর দলের মধ্যে বিশেষ বৈঠক হয়েছিল। কন্ডিশন অনুযায়ী কীভাবে খেলতে হবে, সেই পরিকল্পনাই দলের ঘুরে দাঁড়ানোর মূল চাবিকাঠি হয়েছে।তিনি আরও বলেন, রিশাদ হোসেন সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। আর তানজিদ হাসান তামিম একজন ক্লাস ব্যাটার, যিনি সুযোগ পেলেই ম্যাচ শেষ করে আসতে পারেন।ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে দুর্দান্ত প্রত্যাবর্তন করে সফর শেষ করল বাংলাদেশ। এই জয় আগামী আন্তর্জাতিক সূচির আগে টাইগারদের আত্মবিশ্বাস আরও বাড়াবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত