দৈনিক সংবাদ দিগন্ত

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস লিখল স্পেন

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস লিখল স্পেন
আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস লিখল স্পেন

ইউরোপের পর বিশ্বও এখন স্পেনের দখলে। আর্জেন্টিনাকে হারিয়ে ফিফা বিশ্বকাপ জিতে ফুটবল ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড গড়েছে স্পেন। ইউরো ও বিশ্বকাপ—দুই ভিন্ন মেয়াদে টানা জয়ের অনন্য কীর্তি এখন শুধুই তাদের।যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে স্পেন।এর আগে ২০২৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের মাধ্যমে ইউরোপের সেরা হয়েছিল লা রোহা। সেই ধারাবাহিকতা ধরে এবার বিশ্বকাপও নিজেদের করে নেয় তারা।এর আগেও স্পেন একই কীর্তি গড়েছিল। ২০০৮ সালে ইউরো এবং ২০১০ সালে ফিফা বিশ্বকাপ জিতে বিশ্ব ফুটবলে আধিপত্য প্রতিষ্ঠা করেছিল দলটি।

আরও  পড়ুন, মেসির জাদুতে হার, তবু প্রশংসায় ভাসালেন কেইন

এই জয়ের মাধ্যমে স্পেন ফুটবল ইতিহাসে একমাত্র দেশ হিসেবে দুই ভিন্ন সময়ে টানা ইউরো ও বিশ্বকাপ জয়ের নজির গড়ল।এর আগে মাত্র দুটি দেশ এই ডাবল অর্জন করতে পেরেছিল। পশ্চিম জার্মানি ১৯৭২ সালের ইউরো ও ১৯৭৪ সালের বিশ্বকাপ জিতেছিল। আর ফ্রান্স ১৯৯৮ সালের বিশ্বকাপের পর ২০০০ সালের ইউরো জিতে সেই তালিকায় নাম লেখায়।কিন্তু দুইবার এই কীর্তি গড়ে বিশ্বরেকর্ড এখন এককভাবে স্পেনের দখলে।ইউরোপ থেকে বিশ্ব—দুই মঞ্চেই আধিপত্য ধরে রেখে স্পেন আবারও প্রমাণ করল, বর্তমান ফুটবলের অন্যতম সেরা শক্তি তারাই।

বিষয় : ইতিহাস স্পেন ফিফা বিশ্বকাপ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস লিখল স্পেন

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

ইউরোপের পর বিশ্বও এখন স্পেনের দখলে। আর্জেন্টিনাকে হারিয়ে ফিফা বিশ্বকাপ জিতে ফুটবল ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড গড়েছে স্পেন। ইউরো ও বিশ্বকাপ—দুই ভিন্ন মেয়াদে টানা জয়ের অনন্য কীর্তি এখন শুধুই তাদের।যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে স্পেন।এর আগে ২০২৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের মাধ্যমে ইউরোপের সেরা হয়েছিল লা রোহা। সেই ধারাবাহিকতা ধরে এবার বিশ্বকাপও নিজেদের করে নেয় তারা।এর আগেও স্পেন একই কীর্তি গড়েছিল। ২০০৮ সালে ইউরো এবং ২০১০ সালে ফিফা বিশ্বকাপ জিতে বিশ্ব ফুটবলে আধিপত্য প্রতিষ্ঠা করেছিল দলটি।

আরও  পড়ুন, মেসির জাদুতে হার, তবু প্রশংসায় ভাসালেন কেইন

এই জয়ের মাধ্যমে স্পেন ফুটবল ইতিহাসে একমাত্র দেশ হিসেবে দুই ভিন্ন সময়ে টানা ইউরো ও বিশ্বকাপ জয়ের নজির গড়ল।এর আগে মাত্র দুটি দেশ এই ডাবল অর্জন করতে পেরেছিল। পশ্চিম জার্মানি ১৯৭২ সালের ইউরো ও ১৯৭৪ সালের বিশ্বকাপ জিতেছিল। আর ফ্রান্স ১৯৯৮ সালের বিশ্বকাপের পর ২০০০ সালের ইউরো জিতে সেই তালিকায় নাম লেখায়।কিন্তু দুইবার এই কীর্তি গড়ে বিশ্বরেকর্ড এখন এককভাবে স্পেনের দখলে।ইউরোপ থেকে বিশ্ব—দুই মঞ্চেই আধিপত্য ধরে রেখে স্পেন আবারও প্রমাণ করল, বর্তমান ফুটবলের অন্যতম সেরা শক্তি তারাই।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত