দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬

ধর্মীয় সম্প্রীতি জোরদারে নতুন প্রকল্প আনছে সরকার

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন

ধর্মীয় উগ্রবাদ, অপপ্রচার ও সামাজিক বিভাজন থেকে তরুণ সমাজকে দূরে রাখতে দেশের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোকে কার্যকরভাবে ব্যবহার করছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।সোমবার জাতীয় সংসদ অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার লিখিত প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, বিশেষ করে সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর এলাকার তরুণদের উগ্রবাদ থেকে দূরে রাখতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।মন্ত্রী জানান, ইসলামের প্রকৃত শান্তি, সহনশীলতা ও নৈতিক শিক্ষার বার্তা পৌঁছে দিতে স্থানীয় মডেল মসজিদগুলোকে কেন্দ্র 

আরো পড়ুন , সড়কে মৃত্যুমিছিল থামছে না, জুনে ৪৬২ জন নিহত

হিসেবে ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে জুমার খুতবায় আলেম, ওলামা ও খতিবরা নিয়মিত উগ্রবাদবিরোধী বক্তব্য দিচ্ছেন এবং গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা তৈরি করছেন।এছাড়া ধর্মীয় সেমিনার, সম্প্রীতি সভা এবং বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের অংশগ্রহণে আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সম্প্রীতি জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য, তরুণদের সঠিক ধর্মীয় জ্ঞান ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা।ধর্মমন্ত্রী আরও জানান, ভবিষ্যতে স্থানীয় সংসদ সদস্যদের সহযোগিতায় এসব কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে পুরোহিত ও সেবাইতদের প্রশিক্ষণ এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ছাত্র-যুবকদের নৈতিকতা বিষয়ক কর্মশালাও নিয়মিত পরিচালিত হচ্ছে।এছাড়া সার্বিক ধর্মীয় সম্প্রীতি আরও শক্তিশালী করতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ শীর্ষক একটি নতুন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিষয় : অপপ্রচার ধর্মীয় উগ্রবাদ, বিভাজন থেকে তরুণ সমাজকে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৩ জুলাই ২০২৬

ধর্মীয় সম্প্রীতি জোরদারে নতুন প্রকল্প আনছে সরকার

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

ধর্মীয় উগ্রবাদ, অপপ্রচার ও সামাজিক বিভাজন থেকে তরুণ সমাজকে দূরে রাখতে দেশের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোকে কার্যকরভাবে ব্যবহার করছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।সোমবার জাতীয় সংসদ অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার লিখিত প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, বিশেষ করে সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর এলাকার তরুণদের উগ্রবাদ থেকে দূরে রাখতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।মন্ত্রী জানান, ইসলামের প্রকৃত শান্তি, সহনশীলতা ও নৈতিক শিক্ষার বার্তা পৌঁছে দিতে স্থানীয় মডেল মসজিদগুলোকে কেন্দ্র 

আরো পড়ুন , সড়কে মৃত্যুমিছিল থামছে না, জুনে ৪৬২ জন নিহত

হিসেবে ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে জুমার খুতবায় আলেম, ওলামা ও খতিবরা নিয়মিত উগ্রবাদবিরোধী বক্তব্য দিচ্ছেন এবং গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা তৈরি করছেন।এছাড়া ধর্মীয় সেমিনার, সম্প্রীতি সভা এবং বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের অংশগ্রহণে আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সম্প্রীতি জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য, তরুণদের সঠিক ধর্মীয় জ্ঞান ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা।ধর্মমন্ত্রী আরও জানান, ভবিষ্যতে স্থানীয় সংসদ সদস্যদের সহযোগিতায় এসব কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে পুরোহিত ও সেবাইতদের প্রশিক্ষণ এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ছাত্র-যুবকদের নৈতিকতা বিষয়ক কর্মশালাও নিয়মিত পরিচালিত হচ্ছে।এছাড়া সার্বিক ধর্মীয় সম্প্রীতি আরও শক্তিশালী করতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ শীর্ষক একটি নতুন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত