একটানা বৃষ্টিতে জলাবদ্ধতায় বিপর্যস্ত সাভারের মানুষের জনজীবন । সাভার পৌরসভার অধিকাংশ সড়কই এখন পানির নিচে। তবে সবচেয়ে বেশি দুর্ভোগ দেখা দিয়েছে ব্যাংক কলোনী এলাকায় । বৃষ্টির কারণে রাস্তায় হাঁটু পানি কোথাও কোথাও তা কোমড় ছাড়িয়ে গেছে । যার ফলে ছেলে - মেয়েরা স্কুল - কলেজে যেতে পারছে না । এই এলাকাতেই রয়েছে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান।হাঁটুসমান পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা । বিভিন্ন এলাকায় দোকানপাটে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, এক যুগেরও বেশি সময় ধরে এই জলাবদ্ধতা সমস্যা থাকলেও এখনো স্থায়ী কোন সমাধান হয়নি।
আরও পড়ুন, কৃষিতে নতুন সম্ভাবনা মনিরামপুরে বাণিজ্যিক ভিত্তিতে
তাদের দাবি, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই পানিতে ডুবে যায় পুরো এলাকা।এদিকে, পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, সাভারের জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের নিয়ে দ্রুত কাজ চলছে এবং অল্প সময়ের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।এলাকাবাসী সহ সকলের একটাই দাবী দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সাভারের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান ।
বিষয় : জলাবদ্ধতা জনজীবন টানা বৃষ্টি

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন