দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হচ্ছে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি রেখে আগামী ১৫ জুলাই দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় পাঁচটি করে গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২ থেকে জারি করা এক জরুরি নির্দেশনায় জানানো হয়, ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠান। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন।এই কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই সময়ে ফলজ,
আরও পড়ুন , বন্যাদুর্গত বাংলাদেশের পাশে মালদ্বীপ, প্রেসিডেন্ট মুইজ্জুর সমবেদনা
বনজ ও ঔষধি—এই তিন শ্রেণির সমন্বয়ে মোট পাঁচটি গাছের চারা রোপণ করতে হবে।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় উপপরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিদ্যালয় প্রাঙ্গণে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরিই এ উদ্যোগের মূল লক্ষ্য।এদিকে নির্দেশনার অনুলিপি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালকের ব্যক্তিগত সহকারীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে এই উদ্যোগ কতটা কার্যকর হয়, সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের।

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন