রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকার একটি ভাড়া বাসা থেকে সানজিদা আক্তার মারিয়া নামে ১৮ বছর বয়সী এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।শুক্রবার রাতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত মারিয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা এবং লালমাটিয়া মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন, গ্যাস বিস্ফোরণে আগারগাঁওয়ের রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে প্রেমের সম্পর্কের পর সাইফুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। এরপর তারা দক্ষিণ গোড়ান এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।পুলিশ জানায়, ঘটনাস্থলে মরদেহের গলায় কালো দাগ পাওয়া গেছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয় : গৃহবধূ মরদেহ উদ্ধার স্বামী আটক

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন