দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ভারী বর্ষণের সতর্কবার্তা, জলাবদ্ধতা ,পাহাড়ধস ও জলাবদ্ধতার শঙ্কা

ভারী বর্ষণের সতর্কবার্তা, জলাবদ্ধতা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ বৃহস্পতিবার সকাল থেকে দেশের আট বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, 

আরও  পড়ুন, সরকারি ঘোষণা না আসা পর্যন্ত মালয়েশিয়া নিয়ে কোনো চুক্তি নয়

২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বর্ষণ হিসেবে বিবেচনা করা হয়।টানা বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এতে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।অন্যদিকে, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় পাহাড়ধসের উচ্চ ঝুঁকির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝুঁকিপূর্ণ পাহাড় ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের প্রয়োজন হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিষয় : জলাবদ্ধতা ভারী বর্ষণ ,পাহাড়ধস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ভারী বর্ষণের সতর্কবার্তা, জলাবদ্ধতা ,পাহাড়ধস ও জলাবদ্ধতার শঙ্কা

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ বৃহস্পতিবার সকাল থেকে দেশের আট বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, 

আরও  পড়ুন, সরকারি ঘোষণা না আসা পর্যন্ত মালয়েশিয়া নিয়ে কোনো চুক্তি নয়

২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বর্ষণ হিসেবে বিবেচনা করা হয়।টানা বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এতে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।অন্যদিকে, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় পাহাড়ধসের উচ্চ ঝুঁকির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝুঁকিপূর্ণ পাহাড় ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের প্রয়োজন হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত