দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৬ জুলাই ২০২৬

সরকারের কর্মসংস্কৃতিতে পরিবর্তনের কথা জানালেন মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

দেশের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও অর্থনৈতিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যেই পরিবর্তনের যাত্রা শুরু করেছেন এবং আগামী পাঁচ বছরে রাষ্ট্রের বিভিন্ন খাতে দৃশ্যমান উন্নয়ন ঘটাতে চান।সোমবার টাঙ্গাইলের সখীপুর উপজেলা হলরুমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।মন্ত্রী বলেন, তিনি দাবি করছেন না যে পাঁচ বছরেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তবে প্রধানমন্ত্রী আরও সময় পেলে দেশকে সত্যিকারের উন্নত রাষ্ট্রে রূপান্তর করা 

আরো পড়ুন , শিশুদের দেশ গড়ার যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান ডা. জুবাইদা রহমানের

সম্ভব হবে।সরকারের কর্মসংস্কৃতির পরিবর্তনের উদাহরণ তুলে ধরে আহমেদ আযম খান বলেন, প্রধানমন্ত্রী নিয়মিত সকাল পৌনে ৯টায় অফিসে আসেন এবং মন্ত্রীরাও সেই সংস্কৃতি অনুসরণ করছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন এবং দুপুরে মাত্র ১০০ টাকার খাবার খান।প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, স্বাধীনতার পর প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যে ধস নেমেছিল, তা কাটিয়ে উঠতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতির প্রত্যাশা পূরণে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন শিক্ষানুরাগী বেগম নার্গিস সিদ্দিকা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির স্থানীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা।

বিষয় : দেশের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ অর্থনৈতিক ব্যবস্থায়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৬ জুলাই ২০২৬

সরকারের কর্মসংস্কৃতিতে পরিবর্তনের কথা জানালেন মন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

দেশের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও অর্থনৈতিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যেই পরিবর্তনের যাত্রা শুরু করেছেন এবং আগামী পাঁচ বছরে রাষ্ট্রের বিভিন্ন খাতে দৃশ্যমান উন্নয়ন ঘটাতে চান।সোমবার টাঙ্গাইলের সখীপুর উপজেলা হলরুমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।মন্ত্রী বলেন, তিনি দাবি করছেন না যে পাঁচ বছরেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তবে প্রধানমন্ত্রী আরও সময় পেলে দেশকে সত্যিকারের উন্নত রাষ্ট্রে রূপান্তর করা 

আরো পড়ুন , শিশুদের দেশ গড়ার যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান ডা. জুবাইদা রহমানের

সম্ভব হবে।সরকারের কর্মসংস্কৃতির পরিবর্তনের উদাহরণ তুলে ধরে আহমেদ আযম খান বলেন, প্রধানমন্ত্রী নিয়মিত সকাল পৌনে ৯টায় অফিসে আসেন এবং মন্ত্রীরাও সেই সংস্কৃতি অনুসরণ করছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন এবং দুপুরে মাত্র ১০০ টাকার খাবার খান।প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, স্বাধীনতার পর প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যে ধস নেমেছিল, তা কাটিয়ে উঠতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতির প্রত্যাশা পূরণে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন শিক্ষানুরাগী বেগম নার্গিস সিদ্দিকা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির স্থানীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত