দৈনিক সংবাদ দিগন্ত

আচরণ নিয়ে মুখ খুললেন কৃতি স্যানন

আচরণ নিয়ে মুখ খুললেন কৃতি স্যানন
অভিনেত্রী কৃতি স্যানন

বলিউডে নারীকেন্দ্রিক সিনেমার সংখ্যা বাড়লেও কর্মপরিবেশে লিঙ্গবৈষম্য এখনো পুরোপুরি দূর হয়নি বলে অভিযোগ করেছেন অভিনেত্রী কৃতি স্যাননএক সাক্ষাৎকারে তিনি বলেন, মডেলিং, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং অভিনয়জীবনের নানা অভিজ্ঞতার মধ্যে বলিউডেই সবচেয়ে বেশি বৈষম্যের মুখোমুখি হয়েছেন।কৃতির ভাষ্য, ক্যারিয়ারের শুরুতে অধিকাংশ ছবিই ছিল নায়ককেন্দ্রিক। নায়িকাদের চরিত্র অনেক সময় শুধু প্রেমিকার ভূমিকাতেই সীমাবদ্ধ থাকত। বর্তমানে পরিস্থিতির কিছুটা পরিবর্তন এলেও বৈষম্য পুরোপুরি দূর হয়নি।

আরও  পড়ুন, আবেগঘন পোস্ট তটিনীর

তিনি অভিযোগ করেন, কোনো অভিনেত্রী নিজের চরিত্র নিয়ে প্রশ্ন তুললে অনেকেই বিরক্ত হন। অথচ একই প্রশ্ন কোনো পুরুষ অভিনেতা করলে তাকে কাজের প্রতি নিবেদিত বলে প্রশংসা করা হয়।এছাড়া শুটিং সেটে পুরুষ অভিনেতাদের জন্য ভালো কক্ষ বা গাড়ির ব্যবস্থা করা হলেও নারীদের ক্ষেত্রে অনেক সময় সেই সুবিধা থাকে না বলেও জানান কৃতি। তার মতে, এসব আচরণ নারী শিল্পীদের কম গুরুত্বপূর্ণ হিসেবে দেখার মানসিকতারই প্রতিফলন।

বিষয় : সিনেমার সংখ্যা লিঙ্গবৈষম্য সাক্ষাৎকারে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৬ জুলাই ২০২৬

আচরণ নিয়ে মুখ খুললেন কৃতি স্যানন

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

বলিউডে নারীকেন্দ্রিক সিনেমার সংখ্যা বাড়লেও কর্মপরিবেশে লিঙ্গবৈষম্য এখনো পুরোপুরি দূর হয়নি বলে অভিযোগ করেছেন অভিনেত্রী কৃতি স্যাননএক সাক্ষাৎকারে তিনি বলেন, মডেলিং, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং অভিনয়জীবনের নানা অভিজ্ঞতার মধ্যে বলিউডেই সবচেয়ে বেশি বৈষম্যের মুখোমুখি হয়েছেন।কৃতির ভাষ্য, ক্যারিয়ারের শুরুতে অধিকাংশ ছবিই ছিল নায়ককেন্দ্রিক। নায়িকাদের চরিত্র অনেক সময় শুধু প্রেমিকার ভূমিকাতেই সীমাবদ্ধ থাকত। বর্তমানে পরিস্থিতির কিছুটা পরিবর্তন এলেও বৈষম্য পুরোপুরি দূর হয়নি।

আরও  পড়ুন, আবেগঘন পোস্ট তটিনীর

তিনি অভিযোগ করেন, কোনো অভিনেত্রী নিজের চরিত্র নিয়ে প্রশ্ন তুললে অনেকেই বিরক্ত হন। অথচ একই প্রশ্ন কোনো পুরুষ অভিনেতা করলে তাকে কাজের প্রতি নিবেদিত বলে প্রশংসা করা হয়।এছাড়া শুটিং সেটে পুরুষ অভিনেতাদের জন্য ভালো কক্ষ বা গাড়ির ব্যবস্থা করা হলেও নারীদের ক্ষেত্রে অনেক সময় সেই সুবিধা থাকে না বলেও জানান কৃতি। তার মতে, এসব আচরণ নারী শিল্পীদের কম গুরুত্বপূর্ণ হিসেবে দেখার মানসিকতারই প্রতিফলন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত