দৈনিক সংবাদ দিগন্ত

আবেগঘন পোস্ট তটিনীর

আবেগঘন পোস্ট তটিনীর
জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী

ফিফা ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রিয় দলের এই অপ্রত্যাশিত বিদায়ে হতাশ হয়েছেন বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো বাংলাদেশের শোবিজ তারকারাও।ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী সামাজিক মাধ্যমে ব্রাজিলের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।

আরও  পড়ুন, চেনা ছন্দে মিম

ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে তিনি পাশে আছেন। ব্রাজিল এমন একটি দল, যাকে তিনি সারাজীবন হৃদয়ে ধারণ করবেন। আজ, আগামীকাল এবং সবসময় তিনি নিজের দলের সঙ্গেই থাকবেন।ছবিতে এক হাত দিয়ে চোখ ঢেকে কান্না লুকানোর ভঙ্গিতে দেখা যায় এই অভিনেত্রীকে। পোস্টের মন্তব্যেও একাধিক কান্নার ইমোজি ব্যবহার করে নিজের হতাশার অনুভূতি প্রকাশ করেছেন তিনি।ব্রাজিলের বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে সমর্থকদের আবেগ, আলোচনা এবং প্রতিক্রিয়ার ঢেউ অব্যাহত রয়েছে।

বিষয় : বিশ্বচ্যাম্পিয়ন আবেগঘন পোস্ট জনপ্রিয় অভিনেত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৬ জুলাই ২০২৬

আবেগঘন পোস্ট তটিনীর

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

ফিফা ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রিয় দলের এই অপ্রত্যাশিত বিদায়ে হতাশ হয়েছেন বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো বাংলাদেশের শোবিজ তারকারাও।ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী সামাজিক মাধ্যমে ব্রাজিলের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।

আরও  পড়ুন, চেনা ছন্দে মিম

ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে তিনি পাশে আছেন। ব্রাজিল এমন একটি দল, যাকে তিনি সারাজীবন হৃদয়ে ধারণ করবেন। আজ, আগামীকাল এবং সবসময় তিনি নিজের দলের সঙ্গেই থাকবেন।ছবিতে এক হাত দিয়ে চোখ ঢেকে কান্না লুকানোর ভঙ্গিতে দেখা যায় এই অভিনেত্রীকে। পোস্টের মন্তব্যেও একাধিক কান্নার ইমোজি ব্যবহার করে নিজের হতাশার অনুভূতি প্রকাশ করেছেন তিনি।ব্রাজিলের বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে সমর্থকদের আবেগ, আলোচনা এবং প্রতিক্রিয়ার ঢেউ অব্যাহত রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত