‘পরান’-এর সাফল্যের পর নিয়মিত নয়, বরং বেছে বেছে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। দীর্ঘ বিরতির পর এবার নতুন উদ্যমে ফিরেছেন তিনি, আর তার অভিনয়ও পাচ্ছে দর্শক-সমালোচকদের প্রশংসা।চলতি বছরের কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘মালিক’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন মিম। সাইফ চন্দন পরিচালিত ছবিতে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।এরপর সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে মিম অভিনীত নতুন ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। কাজী আসাদ পরিচালিত এই ওয়েব ফিল্মের গল্পে ভালোবাসা, ত্যাগ এবং জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন, মা হচ্ছেন মৌসুমী হামিদ
এতে ‘অনন্যা’ চরিত্রে মিমের অভিনয়ও ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।জানা গেছে, বর্তমানে মিমের হাতে অন্তত অর্ধডজন নতুন সিনেমার প্রস্তাব রয়েছে। পাশাপাশি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকেও একাধিক কাজের প্রস্তাব পেয়েছেন তিনি। তবে কোন প্রকল্পে চূড়ান্তভাবে যুক্ত হবেন, সে বিষয়ে এখনই কিছু জানাতে চাননি এই অভিনেত্রী।কাজের মানকে প্রাধান্য দিয়ে ভবিষ্যতেও বেছে বেছে কাজ করার ইঙ্গিত দিয়েছেন মিম। তার ভাষায়, সময় হলে নতুন প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বিষয় : সাফল্যে দীর্ঘ বিরতির উদ্যম

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন