দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৫ জুলাই ২০২৬

‘সবাই একটু একটু করে এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব’: প্রধানমন্ত্রী

আধুনিক হচ্ছে কারা বিভাগ ‘জেল’ শব্দ বাদ দিয়ে নতুন নামের উদ্যোগ

শিক্ষক-কর্মচারীদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি

মহাসড়কে আর চলবে না কোনো থ্রি-হুইলার, এআই ক্যামেরায় হবে অটো ফাইন : স্বরাষ্ট্রমন্ত্রী

কারাগার ভেঙে পালানো ২,২৪৭ বন্দির ৬৯০ জন এখনো পলাতক: কারা মহাপরিদর্শক

প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভবনে নতুন সংযোজন, স্পিকারের পেছনে আরবি ক্যালিগ্রাফিতে কালেমা

২০২৭ হজের প্রস্তুতি শুরু সৌদিতে, ৭৫ দেশের সঙ্গে আগাম সমন্বয় সভা

দুই দিনের সরকারি সফরে কাতারের পথে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

উপাত্তভিত্তিক বাংলাদেশ গঠনে বড় পদক্ষেপ

উপাত্তভিত্তিক বাংলাদেশ গঠনে বড় পদক্ষেপ
আমির খসরু মাহমুদ চৌধুরী

জাতীয় উন্নয়নে নির্ভরযোগ্য তথ্য-উপাত্তের গুরুত্ব তুলে ধরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি হলো নির্ভরযোগ্য ডাটা।রোববার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।মন্ত্রী জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়মিত জাতীয় শুমারি ও বিভিন্ন জরিপের মাধ্যমে বিপুল পরিমাণ মাইক্রোডাটা তৈরি করে। নতুন মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাবের মাধ্যমে এসব তথ্য আরও নিরাপদ, সুশৃঙ্খল ও গবেষণাবান্ধব পরিবেশে বিশ্লেষণের সুযোগ তৈরি হবে।তিনি বলেন, গবেষক, শিক্ষার্থী, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকরা এখন নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশে সরকারি ডাটা ব্যবহার করে গভীরতর গবেষণা ও বিশ্লেষণ করতে পারবেন। এতে ডাটা থেকে জ্ঞান এবং জ্ঞান থেকে উন্নয়নের পথ আরও সুগম হবে।

আরো পড়ুন জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বড় বার্তা দিলেন তারেক রহমান

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাব গবেষণা ও নীতি প্রণয়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। জাতীয় ডাটার কার্যকর ব্যবহার নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।পরে অর্থমন্ত্রী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রধান কার্যালয়ে স্থাপিত মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এই ল্যাবের মাধ্যমে অনুমোদিত শিক্ষার্থী, গবেষক, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকরা জাতীয় শুমারি ও জরিপের নাম-পরিচয়বিহীন তথ্য বিশ্লেষণের সুযোগ পাবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, গবেষণা, নীতি নির্ধারণ এবং প্রমাণভিত্তিক পরিকল্পনা প্রণয়নে এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয় : নির্ভরযোগ্য জাতীয় উন্নয়নে তথ্য-উপাত্তের

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

উপাত্তভিত্তিক বাংলাদেশ গঠনে বড় পদক্ষেপ

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

জাতীয় উন্নয়নে নির্ভরযোগ্য তথ্য-উপাত্তের গুরুত্ব তুলে ধরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি হলো নির্ভরযোগ্য ডাটা।রোববার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।মন্ত্রী জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়মিত জাতীয় শুমারি ও বিভিন্ন জরিপের মাধ্যমে বিপুল পরিমাণ মাইক্রোডাটা তৈরি করে। নতুন মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাবের মাধ্যমে এসব তথ্য আরও নিরাপদ, সুশৃঙ্খল ও গবেষণাবান্ধব পরিবেশে বিশ্লেষণের সুযোগ তৈরি হবে।তিনি বলেন, গবেষক, শিক্ষার্থী, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকরা এখন নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশে সরকারি ডাটা ব্যবহার করে গভীরতর গবেষণা ও বিশ্লেষণ করতে পারবেন। এতে ডাটা থেকে জ্ঞান এবং জ্ঞান থেকে উন্নয়নের পথ আরও সুগম হবে।

আরো পড়ুন জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বড় বার্তা দিলেন তারেক রহমান

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাব গবেষণা ও নীতি প্রণয়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। জাতীয় ডাটার কার্যকর ব্যবহার নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।পরে অর্থমন্ত্রী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রধান কার্যালয়ে স্থাপিত মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এই ল্যাবের মাধ্যমে অনুমোদিত শিক্ষার্থী, গবেষক, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকরা জাতীয় শুমারি ও জরিপের নাম-পরিচয়বিহীন তথ্য বিশ্লেষণের সুযোগ পাবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, গবেষণা, নীতি নির্ধারণ এবং প্রমাণভিত্তিক পরিকল্পনা প্রণয়নে এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত