দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৫ জুলাই ২০২৬

ব্রাজিল ম্যাচের আগে নরওয়েতে বড় ধাক্কা, অনিশ্চিত রায়ারসন

ব্রাজিল ম্যাচের আগে নরওয়েতে বড় ধাক্কা

বিশ্বকাপের শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেয়েছে নরওয়ে। দলের অন্যতম নির্ভরযোগ্য রাইট-ব্যাক জুলিয়ান রায়ারসনের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।উরুর হ্যামস্ট্রিং চোটের কারণে গ্রুপ পর্ব থেকেই মাঠের বাইরে রয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের এই ডিফেন্ডার। যদিও ম্যাচের আগের অনুশীলনে তাকে সতীর্থদের সঙ্গে দেখা গেছে, তবে কোচিং স্টাফের ধারণা, শুরু থেকেই খেলার মতো পূর্ণ ম্যাচ-ফিটনেস এখনো ফিরে পাননি তিনি।রায়ারসন না খেললে নরওয়ের রক্ষণভাগ বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। কারণ ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র মূলত বাম প্রান্ত দিয়েই আক্রমণ গড়ে তোলেন। চলতি বিশ্বকাপে ইতোমধ্যে চার গোল করে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি।

আরও  পড়ুন, কঠিন লড়াই শেষে ফ্রান্সের জয়, কোয়ার্টারে প্রতিপক্ষ মরক্কো

 তাকে ঠেকাতে বিকল্প হিসেবে পেডারসেন অথবা মিডফিল্ডার ফ্রেডরিক আর্সনেসকে রাইট-ব্যাকে খেলানোর পরিকল্পনা করছে নরওয়ে।অন্যদিকে, শেষ অনুশীলনে দলের দুই তারকা মার্টিন ওডেগার্ড ও আর্লিং হলান্ডকে সুস্থ অবস্থায় দেখা গেছে। মূল কৌশলগত অনুশীলন অবশ্য সংবাদমাধ্যমের বাইরে রুদ্ধদ্বারেই সম্পন্ন করেছে কোচিং স্টাফ। দ্রুতগতির পাল্টা আক্রমণের পরিকল্পনায় একাদশেও পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে আলেকজান্ডার সরলথের পরিবর্তে অস্কার ববকে শুরুর একাদশে দেখা যেতে পারে।পরিসংখ্যান অবশ্য নরওয়ের পক্ষেই কথা বলছে। ইতিহাসে এখন পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে পাঁচ ম্যাচে কোনো হার দেখেনি ইউরোপের দলটি। দুই জয়ের পাশাপাশি তিনটি ম্যাচ ড্র করেছে নরওয়ে। সেই আত্মবিশ্বাস নিয়েই শেষ ষোলোর লড়াইয়ে মাঠে নামবে ভাইকিংরা।

বিষয় : মুখোমুখি ব্রাজিল ম্যাচ হ্যামস্ট্রিং

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ব্রাজিল ম্যাচের আগে নরওয়েতে বড় ধাক্কা, অনিশ্চিত রায়ারসন

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপের শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেয়েছে নরওয়ে। দলের অন্যতম নির্ভরযোগ্য রাইট-ব্যাক জুলিয়ান রায়ারসনের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।উরুর হ্যামস্ট্রিং চোটের কারণে গ্রুপ পর্ব থেকেই মাঠের বাইরে রয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের এই ডিফেন্ডার। যদিও ম্যাচের আগের অনুশীলনে তাকে সতীর্থদের সঙ্গে দেখা গেছে, তবে কোচিং স্টাফের ধারণা, শুরু থেকেই খেলার মতো পূর্ণ ম্যাচ-ফিটনেস এখনো ফিরে পাননি তিনি।রায়ারসন না খেললে নরওয়ের রক্ষণভাগ বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। কারণ ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র মূলত বাম প্রান্ত দিয়েই আক্রমণ গড়ে তোলেন। চলতি বিশ্বকাপে ইতোমধ্যে চার গোল করে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি।

আরও  পড়ুন, কঠিন লড়াই শেষে ফ্রান্সের জয়, কোয়ার্টারে প্রতিপক্ষ মরক্কো

 তাকে ঠেকাতে বিকল্প হিসেবে পেডারসেন অথবা মিডফিল্ডার ফ্রেডরিক আর্সনেসকে রাইট-ব্যাকে খেলানোর পরিকল্পনা করছে নরওয়ে।অন্যদিকে, শেষ অনুশীলনে দলের দুই তারকা মার্টিন ওডেগার্ড ও আর্লিং হলান্ডকে সুস্থ অবস্থায় দেখা গেছে। মূল কৌশলগত অনুশীলন অবশ্য সংবাদমাধ্যমের বাইরে রুদ্ধদ্বারেই সম্পন্ন করেছে কোচিং স্টাফ। দ্রুতগতির পাল্টা আক্রমণের পরিকল্পনায় একাদশেও পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে আলেকজান্ডার সরলথের পরিবর্তে অস্কার ববকে শুরুর একাদশে দেখা যেতে পারে।পরিসংখ্যান অবশ্য নরওয়ের পক্ষেই কথা বলছে। ইতিহাসে এখন পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে পাঁচ ম্যাচে কোনো হার দেখেনি ইউরোপের দলটি। দুই জয়ের পাশাপাশি তিনটি ম্যাচ ড্র করেছে নরওয়ে। সেই আত্মবিশ্বাস নিয়েই শেষ ষোলোর লড়াইয়ে মাঠে নামবে ভাইকিংরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত