দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সীমান্ত পরিস্থিতি, অর্থবছর এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বলেন।শুক্রবার সকালে নেত্রকোনা জেলা সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় পুরো জাতির ঐক্যবদ্ধ অবস্থান জরুরি। তিনি দাবি করেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনার জন্য নোটিশ দেওয়া হলেও তা গ্রহণ করা হয়নি।
আরও পড়ুন, স্থানীয় সরকার নির্বাচন ঘিরে মাঠে জামায়াত, সিটি থেকে ইউনিয়ন পর্যন্ত প্রস্তুতি
তিনি বলেন, সীমান্ত ইস্যুতে সংসদ থেকে একটি ঐক্যবদ্ধ বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছানো উচিত, যাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐক্য স্পষ্ট হয়।এ সময় তিনি আরও বলেন, প্রয়োজনে সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও দেশপ্রেম নিয়ে দেশের স্বার্থ রক্ষায় পাশে দাঁড়াবে।মতবিনিময় সভায় নদী ব্যবস্থাপনা, অর্থবছরের সময়সূচি এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়েও বক্তব্য দেন জামায়াত আমির। তিনি দাবি করেন, বর্ষাকালে নদী খননের পরিবর্তে পরিকল্পিত সময়ে কাজ করা এবং জুলাই-জুনের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর চালুর বিষয়টি বিবেচনা করা উচিত। পাশাপাশি নেত্রকোনায় শিল্পায়নের সম্ভাবনা কাজে লাগাতে দুর্নীতি ও প্রশাসনিক জটিলতা কমানোর আহ্বান জানান তিনি।
বিষয় : সার্বভৌমত্ব আপস নয় বিরোধীদলীয়

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন