দৈনিক সংবাদ দিগন্ত

জুলাই শহীদদের স্মরণে শনিবার বিশেষ স্মরণসভা, প্রধান অতিথি তারেক রহমান

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আগামী শনিবার (৪ জুলাই) রাজধানীতে একটি বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে। ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি’র যৌথ উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন, আইজিপির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্মরণসভায় জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্য, আন্দোলনে অংশ নেওয়া জুলাই যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।আয়োজকদের মতে, জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ, তাদের অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পরিবারের সদস্যদের সম্মান জানাতেই এই বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে।

বিষয় : জুলাই যোদ্ধা স্মরণসভা যৌথ উদ্যোগে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

জুলাই শহীদদের স্মরণে শনিবার বিশেষ স্মরণসভা, প্রধান অতিথি তারেক রহমান

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আগামী শনিবার (৪ জুলাই) রাজধানীতে একটি বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে। ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি’র যৌথ উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন, আইজিপির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্মরণসভায় জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্য, আন্দোলনে অংশ নেওয়া জুলাই যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।আয়োজকদের মতে, জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ, তাদের অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পরিবারের সদস্যদের সম্মান জানাতেই এই বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত