দৈনিক সংবাদ দিগন্ত

২০২৭ সালের হজ প্রাক-নিবন্ধনে নতুন নির্দেশনা

২০২৭ সালের হজে যেতে ইচ্ছুকদের জন্য প্রাক-নিবন্ধনের প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য জমা দেওয়ার নির্দেশনা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।বুধবার প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, হজযাত্রার প্রথম ধাপ হিসেবে প্রাক-নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্র বা বাংলাদেশি পাসপোর্ট অথবা জন্মসনদ, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব নম্বর জমা দিতে হবে।

আরও  পড়ুন, সারা দেশে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, নিরাপত্তায় নতুন প্রযুক্তির সংযোজন

মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি কিংবা বেসরকারি—উভয় ব্যবস্থায় হজে যেতে ইচ্ছুকদের জন্য ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক। একই পরিবারের একাধিক সদস্য চাইলে একটি ব্যাংক হিসাব ব্যবহার করতে পারবেন।এ ছাড়া যারা আগে প্রাক-নিবন্ধনের সময় ব্যাংক হিসাবের তথ্য দেননি, তাদের চূড়ান্ত নিবন্ধনের সময় অবশ্যই সেই তথ্য প্রদান করতে হবে।উল্লেখ্য, ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু হয়েছে ১ জুলাই থেকে। সৌদি আরবের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

বিষয় : নির্দেশনা জারি প্রাক-নিবন্ধনে হজে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

২০২৭ সালের হজ প্রাক-নিবন্ধনে নতুন নির্দেশনা

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

২০২৭ সালের হজে যেতে ইচ্ছুকদের জন্য প্রাক-নিবন্ধনের প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য জমা দেওয়ার নির্দেশনা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।বুধবার প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, হজযাত্রার প্রথম ধাপ হিসেবে প্রাক-নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্র বা বাংলাদেশি পাসপোর্ট অথবা জন্মসনদ, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব নম্বর জমা দিতে হবে।

আরও  পড়ুন, সারা দেশে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, নিরাপত্তায় নতুন প্রযুক্তির সংযোজন

মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি কিংবা বেসরকারি—উভয় ব্যবস্থায় হজে যেতে ইচ্ছুকদের জন্য ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক। একই পরিবারের একাধিক সদস্য চাইলে একটি ব্যাংক হিসাব ব্যবহার করতে পারবেন।এ ছাড়া যারা আগে প্রাক-নিবন্ধনের সময় ব্যাংক হিসাবের তথ্য দেননি, তাদের চূড়ান্ত নিবন্ধনের সময় অবশ্যই সেই তথ্য প্রদান করতে হবে।উল্লেখ্য, ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু হয়েছে ১ জুলাই থেকে। সৌদি আরবের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x