দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সারা দেশে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, নিরাপত্তায় নতুন প্রযুক্তির সংযোজন

সারা দেশে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা

সারা দেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের মাধ্যমে শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।এবারের পরীক্ষার অন্যতম বিশেষ দিক হলো—নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো হচ্ছে পৃথক প্রশ্নপত্রে।পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে সারা দেশের পরীক্ষাকেন্দ্রে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 

আরও  পড়ুন, ঈদে মিলাদুন্নবী ঘিরে টানা ৪ দিনের ছুটির সম্ভাবনা, অপেক্ষা চাঁদ দেখার

সিসিটিভি নজরদারির পাশাপাশি প্রথমবারের মতো দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য ব্যবহার করা হচ্ছে ‘বডি-ওর্ন’ ক্যামেরা।শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডে।মন্ত্রণালয় জানিয়েছে, মোট ৭৭টি বিষয়ে ২১ দিনে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাধারণ ও মাদ্রাসা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে ৮ আগস্ট এবং ১৫ আগস্টের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষা।

বিষয় : এইচএসসি সারা দেশে সমমান পরীক্ষা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সারা দেশে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, নিরাপত্তায় নতুন প্রযুক্তির সংযোজন

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সারা দেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের মাধ্যমে শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।এবারের পরীক্ষার অন্যতম বিশেষ দিক হলো—নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো হচ্ছে পৃথক প্রশ্নপত্রে।পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে সারা দেশের পরীক্ষাকেন্দ্রে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 

আরও  পড়ুন, ঈদে মিলাদুন্নবী ঘিরে টানা ৪ দিনের ছুটির সম্ভাবনা, অপেক্ষা চাঁদ দেখার

সিসিটিভি নজরদারির পাশাপাশি প্রথমবারের মতো দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য ব্যবহার করা হচ্ছে ‘বডি-ওর্ন’ ক্যামেরা।শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডে।মন্ত্রণালয় জানিয়েছে, মোট ৭৭টি বিষয়ে ২১ দিনে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাধারণ ও মাদ্রাসা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে ৮ আগস্ট এবং ১৫ আগস্টের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত