দৈনিক সংবাদ দিগন্ত

‘মুক্তিযুদ্ধ ও জুলাইকে আলাদা করে দেখার সুযোগ নেই’ : আখতার হোসেন

এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন

জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান জুলাই অভ্যুত্থানকে অপমান করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।মঙ্গলবার বাজেট-পরবর্তী প্রতিক্রিয়া জানাতে গিয়ে সংসদ ভবনে তিনি এ অভিযোগ করেন।আখতার হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। এ প্রসঙ্গে বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করতে গিয়ে জুলাই অভ্যুত্থানকে অপমান করেছেন বলে দাবি করেন তিনি।

আরও  পড়ুন, জুলাইজুড়ে কর্মসূচি জামায়াতের, ১ আগস্ট গণমিছিল ও ৫ আগস্ট সমাবেশ

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থানকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই।এনসিপির এই নেতা জুলাই জাদুঘর দ্রুত উদ্বোধনের দাবি জানিয়ে বলেন, জুলাই ফাউন্ডেশনের কার্যক্রম সচল রাখতে হবে। অন্যথায় গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।বাজেট প্রসঙ্গে আখতার হোসেন বলেন, পাস হওয়া বাজেটে বড় ধরনের ঘাটতি রয়েছে। আগামী এক বছর এর বাস্তবায়ন ও প্রভাব পর্যবেক্ষণ করবে তাঁর দল।এ ছাড়া সংসদে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে কোনো ধরনের বৈষম্য না রাখারও প্রস্তাব দেন তিনি।

বিষয় : মুক্তিযুদ্ধ প্রতিক্রিয়া জুলাই অভ্যুত্থান

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২২ নভেম্বর ২০২৬

‘মুক্তিযুদ্ধ ও জুলাইকে আলাদা করে দেখার সুযোগ নেই’ : আখতার হোসেন

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান জুলাই অভ্যুত্থানকে অপমান করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।মঙ্গলবার বাজেট-পরবর্তী প্রতিক্রিয়া জানাতে গিয়ে সংসদ ভবনে তিনি এ অভিযোগ করেন।আখতার হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। এ প্রসঙ্গে বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করতে গিয়ে জুলাই অভ্যুত্থানকে অপমান করেছেন বলে দাবি করেন তিনি।

আরও  পড়ুন, জুলাইজুড়ে কর্মসূচি জামায়াতের, ১ আগস্ট গণমিছিল ও ৫ আগস্ট সমাবেশ

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থানকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই।এনসিপির এই নেতা জুলাই জাদুঘর দ্রুত উদ্বোধনের দাবি জানিয়ে বলেন, জুলাই ফাউন্ডেশনের কার্যক্রম সচল রাখতে হবে। অন্যথায় গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।বাজেট প্রসঙ্গে আখতার হোসেন বলেন, পাস হওয়া বাজেটে বড় ধরনের ঘাটতি রয়েছে। আগামী এক বছর এর বাস্তবায়ন ও প্রভাব পর্যবেক্ষণ করবে তাঁর দল।এ ছাড়া সংসদে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে কোনো ধরনের বৈষম্য না রাখারও প্রস্তাব দেন তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x