দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬

বাজেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, শিল্প-শিক্ষা-স্টার্টআপে বিশেষ সুবিধার প্রস্তাব

কৃষকের কল্যাণেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে: কায়সার কামাল

দূতাবাসগুলোর সঙ্গে সরাসরি নিরাপত্তা সমন্বয়ের উদ্যোগ বাংলাদেশ পুলিশের

পদোন্নতির পদায়ন পাননি অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিক

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি আশিকা সুলতানার ফের ৩ দিনের রিমান্ড

দেশের ২৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংসদ ভবন পরিদর্শনে মনোহরগঞ্জের শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফিতে উচ্ছ্বাস

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, নেওয়া হলো ঢামেকে

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, নেওয়া হলো ঢামেকে

দূতাবাসগুলোর সঙ্গে সরাসরি নিরাপত্তা সমন্বয়ের উদ্যোগ বাংলাদেশ পুলিশের

দূতাবাসগুলোর সঙ্গে সরাসরি নিরাপত্তা সমন্বয়ের উদ্যোগ বাংলাদেশ পুলিশের
আলী হোসেন ফকির।

বৈশ্বিক অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী করতে প্রথমবারের মতো কূটনৈতিক নিরাপত্তা, তথ্য বিনিময় ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক সমন্বয় সভার আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ।সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দূতাবাসের নিরাপত্তা কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।সভায় উপস্থাপিত মূল প্রবন্ধে বলা হয়, বর্তমানে সাইবার অপরাধ, মানব পাচার, মানি লন্ডারিং, অনলাইন জুয়া, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অপরাধ, ডিপফেক, ভুল তথ্য ও অপতথ্য এখন আর কোনো একক দেশের সমস্যা নয়; এগুলো বৈশ্বিক নিরাপত্তার বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

আরো পড়ুন , পদোন্নতির পদায়ন পাননি অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিক

আইজিপি আলী হোসেন ফকির বলেন, বাংলাদেশ পুলিশ শুধু দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থারও একটি নির্ভরযোগ্য অংশীদার। কার্যকর পুলিশিংয়ের জন্য আন্তর্জাতিক সহযোগিতা, তথ্য বিনিময় এবং কূটনৈতিক সমন্বয়ের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।পররাষ্ট্র সচিব দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষায়িত ইউনিট গঠনের ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, বর্তমান বিশ্বে এককভাবে কোনো দেশ নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। এজন্য আন্তঃদেশীয় সমন্বয় ও তথ্য আদান-প্রদান অত্যন্ত জরুরি।সভায় অংশ নেওয়া বিদেশি কূটনীতিকরা বাংলাদেশ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে সাইবার অপরাধ, মানব পাচার, মানি লন্ডারিং ও আন্তঃদেশীয় অপরাধ দমনে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।বৈশ্বিক অপরাধের পরিবর্তিত বাস্তবতায় আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করতে প্রথমবারের মতো 'ডিপ্লোম্যাটিক সিকিউরিটি কোঅপারেশন, ইনফরমেশন শেয়ারিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অব বাংলাদেশ পুলিশ' শীর্ষক সমন্বয় সভার আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ।

সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সভায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দূতাবাসের নিরাপত্তা কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি বেলাল উদ্দিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন।প্রবন্ধে উল্লেখ করা হয়, বর্তমান বিশ্বে সহিংস উগ্রবাদ, আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ, সাইবার হামলা, মানব পাচার, অনলাইন জুয়া, মানি লন্ডারিং, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অপরাধ, ডিপফেক এবং ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার মতো অপরাধ দ্রুত বিস্তার লাভ করছে। এসব অপরাধ মোকাবিলায় কেবল জাতীয় উদ্যোগ নয়, আন্তর্জাতিক সমন্বয়ও অপরিহার্য।

আরো পড়ুন , নবম পে-স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, দুই ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন

আইজিপি আলী হোসেন ফকির বলেন, ১৯৮৯ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক অঙ্গনে পেশাদারিত্বের স্বাক্ষর রেখে চলেছে। তিনি বলেন, বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ ও তথ্য বিনিময় আরও জোরদার হলে অপরাধ দমনে কার্যকর সমন্বয় সম্ভব হবে।পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় তথ্য বিনিময় ও ঘনিষ্ঠ সহযোগিতা ছাড়া নিরাপত্তা নিশ্চিত করা কঠিন।

উন্মুক্ত আলোচনায় পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. কামরুল আহসান, ডিআইজি তাপতুন নাসরীন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।সভায় বিদেশি কূটনীতিকরা বাংলাদেশ পুলিশের এই উদ্যোগকে সময়োপযোগী আখ্যা দিয়ে ভবিষ্যতে সাইবার অপরাধ, মানব পাচার, আর্থিক অপরাধ ও মানি লন্ডারিং প্রতিরোধে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।সভা শেষে অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

বিষয় : অপরাধ বৈশ্বিক মোকাবিলায়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

দূতাবাসগুলোর সঙ্গে সরাসরি নিরাপত্তা সমন্বয়ের উদ্যোগ বাংলাদেশ পুলিশের

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত