দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : রোববার, ২৮ জুন ২০২৬

শেখ হাসিনার ঘোষণা: ‘সব বাধা পেরিয়ে চলতি বছরই দেশে ফিরব’

দীর্ঘ প্রায় দুই বছর দেশের বাইরে অবস্থানের পর চলতি বছরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ ই-মেইল সাক্ষাৎকারে তিনি এ প্রত্যয়ের কথা জানান।শেখ হাসিনা বলেন, সব ধরনের রাজনৈতিক প্রতিকূলতা, ষড়যন্ত্র ও আইনি বাধা অতিক্রম করে তিনি দেশে ফিরবেন। তার ভাষায়, দেশে ফেরা কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়; বরং এটি বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন, জনগণের রাজনৈতিক অধিকার এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের অংশ।তিনি বলেন, “আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যেই আমার এই সংগ্রাম।”নিজের রাজনৈতিক জীবনের বিভিন্ন সংকটের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের ট্র্যাজেডি এবং ২১ আগস্টের গ্রেনেড হামলার মতো কঠিন সময় তিনি অতিক্রম করেছেন। তাই মৃত্যুকে তিনি ভয় পান না এবং জনগণের পাশে থেকে রাজনৈতিক সংগ্রাম অব্যাহত রাখবেন।আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো কাগুজে সংগঠন নয়; বরং এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের আবেগের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি রাজনৈতিক দল। গত ৭৭ বছরের ইতিহাসে দলটি বহু প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করলেও প্রতিবারই জনগণের সমর্থনে ঘুরে দাঁড়িয়েছে।

আরও  পড়ুন, চকরিয়ায় সড়ক দুর্ঘটনা দুইজন মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

তিনি অভিযোগ করেন, কিছু বাংলাদেশবিরোধী শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের একটি অংশকে বিভ্রান্ত করে ক্ষমতার পরিবর্তন ঘটিয়েছে। তবে জনগণের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব হয়নি বলেও দাবি করেন তিনি।দলের বিরুদ্ধে দায়ের করা মামলা ও রাজনৈতিক নিষেধাজ্ঞার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের পুনরুত্থান কোনো সরকারের দয়ার ওপর নির্ভর করে না। দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন আওয়ামী লীগের পুনর্জাগরণের ইঙ্গিত বহন করছে বলে তিনি মন্তব্য করেন।বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জাতীয়তাবাদ, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার মতো রাষ্ট্রীয় মৌলিক মূল্যবোধের ওপর আঘাত হানা হচ্ছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে গোপন সমঝোতার গুঞ্জন নাকচ করে শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগ কারও রাজনৈতিক দয়া চায় না। গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার কোনো গোপন দর-কষাকষির বিষয় নয়; এগুলো সাংবিধানিক অধিকার।”ভারতে অবস্থান করলেও তার মন পড়ে আছে বাংলাদেশে উল্লেখ করে তিনি বলেন, “আমি শেষ দিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণ আবারও গণতন্ত্র ফিরে পাবে এবং আওয়ামী লীগ জনগণের শক্তিতেই ঘুরে দাঁড়াবে।”

বিষয় : শেখ হাসিনা ক্ষমতাচ্যুত অতিক্রম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৮ জুন ২০২৬

শেখ হাসিনার ঘোষণা: ‘সব বাধা পেরিয়ে চলতি বছরই দেশে ফিরব’

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত