রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়ে ৬৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি।শুক্রবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ, তিনজন অস্থিতিশীলতা সৃষ্টিকারী, সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ১৩ জন এবং মাদক কারবারে জড়িত ৩৯ জনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন, বংশালের আবাসিক হোটেলে রহস্যজনক মৃত্যু, কক্ষ থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
অন্যদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি পৃথক অভিযানে আরও সাতজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ছয়জন মাদক কারবারি এবং একজন দস্যু, ছিনতাই ও ডাকাতি মামলার আসামি রয়েছেন।ডিএমপি জানিয়েছে, রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয় : অভিযান চাঁদাবাজি -ছিনতাইকারী

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬
রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়ে ৬৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি।শুক্রবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ, তিনজন অস্থিতিশীলতা সৃষ্টিকারী, সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ১৩ জন এবং মাদক কারবারে জড়িত ৩৯ জনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন, বংশালের আবাসিক হোটেলে রহস্যজনক মৃত্যু, কক্ষ থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
অন্যদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি পৃথক অভিযানে আরও সাতজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ছয়জন মাদক কারবারি এবং একজন দস্যু, ছিনতাই ও ডাকাতি মামলার আসামি রয়েছেন।ডিএমপি জানিয়েছে, রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন