দৈনিক সংবাদ দিগন্ত

রাজধানীতে বিশেষ অভিযানে চাঁদাবাজ-ছিনতাইকারীসহ গ্রেফতার ৬৩

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়ে ৬৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি।শুক্রবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ, তিনজন অস্থিতিশীলতা সৃষ্টিকারী, সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ১৩ জন এবং মাদক কারবারে জড়িত ৩৯ জনকে গ্রেফতার করা হয়।আরও  পড়ুন, বংশালের আবাসিক হোটেলে রহস্যজনক মৃত্যু, কক্ষ থেকে ব্যক্তির মরদেহ উদ্ধারঅন্যদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি পৃথক অভিযানে আরও সাতজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ছয়জন মাদক কারবারি এবং একজন দস্যু, ছিনতাই ও ডাকাতি মামলার আসামি রয়েছেন।ডিএমপি জানিয়েছে, রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজধানীতে বিশেষ অভিযানে চাঁদাবাজ-ছিনতাইকারীসহ গ্রেফতার ৬৩