রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি ফ্ল্যাট থেকে ফারা ফেরদৌস নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার বিকেলে মার্কেটটির ১৪ তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে বিকেল পৌনে ৬টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত ফারা ফেরদৌসের বয়স ৩২ বছর। তিনি খুলনা জেলার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার বাসিন্দা এবং মো. আবদুর রশিদের মেয়ে।জানা গেছে, ফারা ফেরদৌস স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, অর্থাৎ মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিভাগের এমএস ফেজ-বি তৃতীয় বর্ষের রেসিডেন্ট শিক্ষার্থী ছিলেন।পুলিশ ও পারিবারিক সূত্র
আরো পড়ুন . প্রশ্নফাঁসের ভুয়া প্রচারণায় কঠোর সরকার, দিলেন শিক্ষামন্ত্রী‘
জানায়, তিনি অবিবাহিত ছিলেন এবং শাহবাগের আজিজ সুপার মার্কেটের ১৪ তলার ৮/এস নম্বর ফ্ল্যাটের একটি কক্ষে একাই বসবাস করতেন।তবে ঠিক কখন এবং কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে অজ্ঞাত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।ঘটনার প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন