দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নবম জাতীয় পে স্কেল মন্ত্রিসভার পথে, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়তে পারে

দেশে বাড়ছে হামের প্রকোপ, একদিনে ৭৯৮ শিশু আক্রান্ত

অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য নতুন কার্যক্রমের উদ্বোধন, প্রধানমন্ত্রীর হাতে চেক বিতরণ

‘৩১ দফা নয়, ৩২ দফাও বাস্তবায়ন করছি’ : স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লি সফরের প্রস্তুতি? ২০–২৫ আগস্টের মধ্যে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর

দুই এলএনজি টার্মিনাল চালু, ২৫ দিনের গ্যাস সংকট শেষে স্বস্তির নিশ্বাস

নিউরোসায়েন্স চিকিৎসায় বড় অগ্রগতি,  শয্যার হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চূড়ান্ত পর্যায়ে নবম পে-স্কেল, ১ জুলাই থেকে কার্যকরের লক্ষ্যে সরকার

চূড়ান্ত পর্যায়ে নবম পে-স্কেল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এ লক্ষ্যে নতুন বেতন কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ নীতিগত ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।বুধবার (২৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকে নবম পে-স্কেল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতি, নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং বেতন বৈষম্য দূরীকরণকে অগ্রাধিকার দেওয়া হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর করার লক্ষ্যে সরকার এগোচ্ছে। যদিও প্রশাসনিক প্রস্তুতি ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আরও দুই থেকে তিন মাস সময় লাগতে পারে, তবে ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হিসেবে গণ্য হবে। পরবর্তীতে বর্ধিত অংশ অ্যারিয়ার হিসেবে পরিশোধ করা হবে।প্রাথমিকভাবে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও চাকরিজীবীদের দাবির পরিপ্রেক্ষিতে এখন দুই ধাপে পুরো পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।আর্থিক সক্ষমতা বিবেচনায় ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের প্রথম ধাপেই ৬০ শতাংশ বর্ধিত সুবিধা দেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন, শের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

 অন্যদিকে, ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তাদের প্রথম ধাপে ৪০ শতাংশ বর্ধিত বেতন দেওয়ার পরিকল্পনা রয়েছে।এছাড়া ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে একটি বিশেষ রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে। মূল বেতন বৃদ্ধির পাশাপাশি বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।পে-স্কেল ঘোষণার পর যাতে কোনো আইনি বা কারিগরি জটিলতা তৈরি না হয়, সে জন্য আইনি ভেটিং, বিধিমালা সংশোধন এবং বেতন নির্ধারণ বা ফিক্সেশন প্রক্রিয়াকে ডিজিটাল ও স্বয়ংক্রিয় করার কাজও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।তবে নবম পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও সরকারি প্রজ্ঞাপন প্রকাশের পরই এ সংক্রান্ত পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট হবে।

বিষয় : বাস্তবায়ন নতুন বেতন চূড়ান্ত পর্যায়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৬ আগস্ট ২০২৬

চূড়ান্ত পর্যায়ে নবম পে-স্কেল, ১ জুলাই থেকে কার্যকরের লক্ষ্যে সরকার

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এ লক্ষ্যে নতুন বেতন কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ নীতিগত ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।বুধবার (২৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকে নবম পে-স্কেল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতি, নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং বেতন বৈষম্য দূরীকরণকে অগ্রাধিকার দেওয়া হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর করার লক্ষ্যে সরকার এগোচ্ছে। যদিও প্রশাসনিক প্রস্তুতি ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আরও দুই থেকে তিন মাস সময় লাগতে পারে, তবে ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হিসেবে গণ্য হবে। পরবর্তীতে বর্ধিত অংশ অ্যারিয়ার হিসেবে পরিশোধ করা হবে।প্রাথমিকভাবে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও চাকরিজীবীদের দাবির পরিপ্রেক্ষিতে এখন দুই ধাপে পুরো পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।আর্থিক সক্ষমতা বিবেচনায় ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের প্রথম ধাপেই ৬০ শতাংশ বর্ধিত সুবিধা দেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন, শের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

 অন্যদিকে, ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তাদের প্রথম ধাপে ৪০ শতাংশ বর্ধিত বেতন দেওয়ার পরিকল্পনা রয়েছে।এছাড়া ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে একটি বিশেষ রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে। মূল বেতন বৃদ্ধির পাশাপাশি বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।পে-স্কেল ঘোষণার পর যাতে কোনো আইনি বা কারিগরি জটিলতা তৈরি না হয়, সে জন্য আইনি ভেটিং, বিধিমালা সংশোধন এবং বেতন নির্ধারণ বা ফিক্সেশন প্রক্রিয়াকে ডিজিটাল ও স্বয়ংক্রিয় করার কাজও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।তবে নবম পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও সরকারি প্রজ্ঞাপন প্রকাশের পরই এ সংক্রান্ত পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত