দৈনিক সংবাদ দিগন্ত

‘খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও জনগণ প্রত্যাখ্যান করবে’ : শিবির সভাপতি

বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

গাইবান্ধায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।রোববার রাত সাড়ে ৯টায় ঢাকা মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে জনগণ বিএনপিকেও প্রত্যাখ্যান করবে।

আরও  পড়ুন, শাহবাগে বিক্ষোভ সমাবেশ, ২৩ জুন ‘নিষিদ্ধ লীগ’ প্রতিহতের ঘোষণা ছাত্রদলের

তিনি অভিযোগ করেন, গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহর ওপর বর্বরোচিত হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে, যা কোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না।নূরুল ইসলাম এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের বিচার না হলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

বিষয় : ছাত্রশিবির প্রত্যাখ্যান বিক্ষোভ মিছিল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

‘খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও জনগণ প্রত্যাখ্যান করবে’ : শিবির সভাপতি

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

গাইবান্ধায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।রোববার রাত সাড়ে ৯টায় ঢাকা মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে জনগণ বিএনপিকেও প্রত্যাখ্যান করবে।

আরও  পড়ুন, শাহবাগে বিক্ষোভ সমাবেশ, ২৩ জুন ‘নিষিদ্ধ লীগ’ প্রতিহতের ঘোষণা ছাত্রদলের

তিনি অভিযোগ করেন, গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহর ওপর বর্বরোচিত হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে, যা কোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না।নূরুল ইসলাম এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের বিচার না হলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x