দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২১ জুন ২০২৬

‘সবাই একটু একটু করে এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব’: প্রধানমন্ত্রী

আধুনিক হচ্ছে কারা বিভাগ ‘জেল’ শব্দ বাদ দিয়ে নতুন নামের উদ্যোগ

শিক্ষক-কর্মচারীদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি

মহাসড়কে আর চলবে না কোনো থ্রি-হুইলার, এআই ক্যামেরায় হবে অটো ফাইন : স্বরাষ্ট্রমন্ত্রী

কারাগার ভেঙে পালানো ২,২৪৭ বন্দির ৬৯০ জন এখনো পলাতক: কারা মহাপরিদর্শক

প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভবনে নতুন সংযোজন, স্পিকারের পেছনে আরবি ক্যালিগ্রাফিতে কালেমা

২০২৭ হজের প্রস্তুতি শুরু সৌদিতে, ৭৫ দেশের সঙ্গে আগাম সমন্বয় সভা

দুই দিনের সরকারি সফরে কাতারের পথে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বুধবার- বৃহস্পতিবারেই আসতে পারে ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল

। কমিশন সূত্রে জানা গেছে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের। গত ১৯ জুন মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর এখন চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা পিএসসি। কমিশন সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।পিএসসির সংশ্লিষ্ট সূত্র বলছে, ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর একটি ফুল কমিশন সভা অনুষ্ঠিত হবে। ওই সভাতেই চূড়ান্ত ফল অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বুধবার অথবা বৃহস্পতিবার ফল প্রকাশ করা হতে পারে। তবে কোনো কারণে বিলম্ব হলে আগামী সপ্তাহের প্রথম কর্মদিবসেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম জানিয়েছেন, চলতি মাসের যেকোনো দিন ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। সে লক্ষ্যেই কমিশন দ্রুত কাজ করে যাচ্ছে।উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৯ দিনের মাথায় ফল প্রকাশ করে রেকর্ড গড়ে পিএসসি। পরে ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা 

আরো পড়ুন , ডিএমপির দুই বিভাগে ডিসি পর্যায়ে রদবদল

অনুষ্ঠিত হয়।চলতি বছরের ৭ এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হলে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হন এবং মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। সম্প্রতি তাদের ভাইভা সম্পন্ন হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৩ হাজার ৪৮৭ জন ক্যাডার পদে এবং ২০১ জন নন-ক্যাডার পদে নিয়োগ পাবেন।এখন লাখো চাকরিপ্রার্থীর দৃষ্টি পিএসসির দিকে। কারণ, এই ফলাফলই নির্ধারণ করবে দেশের অন্যতম প্রতিযোগিতামূলক সরকারি চাকরির নিয়োগযুদ্ধের চূড়ান্ত বিজয়ীদের নাম।

বিষয় : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বুধবার- বৃহস্পতিবারেই আসতে পারে ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের। গত ১৯ জুন মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর এখন চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা পিএসসি। কমিশন সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।পিএসসির সংশ্লিষ্ট সূত্র বলছে, ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর একটি ফুল কমিশন সভা অনুষ্ঠিত হবে। ওই সভাতেই চূড়ান্ত ফল অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বুধবার অথবা বৃহস্পতিবার ফল প্রকাশ করা হতে পারে। তবে কোনো কারণে বিলম্ব হলে আগামী সপ্তাহের প্রথম কর্মদিবসেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম জানিয়েছেন, চলতি মাসের যেকোনো দিন ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। সে লক্ষ্যেই কমিশন দ্রুত কাজ করে যাচ্ছে।উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৯ দিনের মাথায় ফল প্রকাশ করে রেকর্ড গড়ে পিএসসি। পরে ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা 

আরো পড়ুন , ডিএমপির দুই বিভাগে ডিসি পর্যায়ে রদবদল

অনুষ্ঠিত হয়।চলতি বছরের ৭ এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হলে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হন এবং মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। সম্প্রতি তাদের ভাইভা সম্পন্ন হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৩ হাজার ৪৮৭ জন ক্যাডার পদে এবং ২০১ জন নন-ক্যাডার পদে নিয়োগ পাবেন।এখন লাখো চাকরিপ্রার্থীর দৃষ্টি পিএসসির দিকে। কারণ, এই ফলাফলই নির্ধারণ করবে দেশের অন্যতম প্রতিযোগিতামূলক সরকারি চাকরির নিয়োগযুদ্ধের চূড়ান্ত বিজয়ীদের নাম।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত