দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২০ জুন ২০২৬

রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’ এক সপ্তাহ পর হাসপাতালে মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’ এক সপ্তাহ পর হাসপাতালে মৃত্যু

রামপুরায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’।শুক্রবার রাত ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে হাতিরঝিল থানা পুলিশ।গত ১২ জুন জুমার নামাজ শেষে রামপুরা ব্রিজ সংলগ্ন এলাকায় একরামুন্নেছা বালক উচ্চবিদ্যালয়ের পাশে তাকে গুলি করা হয়।

আরও  পড়ুন,  ধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি

 প্রত্যক্ষদর্শীদের মতে, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।পুলিশ জানায়, নিহত পলাশ যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলায় দণ্ডিত ছিলেন এবং সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

বিষয় : গুলিবিদ্ধ কাইল্লা পলাশ হাসপাতালে মৃত্যু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২১ জুন ২০২৬

রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’ এক সপ্তাহ পর হাসপাতালে মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

রামপুরায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’।শুক্রবার রাত ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে হাতিরঝিল থানা পুলিশ।গত ১২ জুন জুমার নামাজ শেষে রামপুরা ব্রিজ সংলগ্ন এলাকায় একরামুন্নেছা বালক উচ্চবিদ্যালয়ের পাশে তাকে গুলি করা হয়।

আরও  পড়ুন,  ধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি

 প্রত্যক্ষদর্শীদের মতে, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।পুলিশ জানায়, নিহত পলাশ যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলায় দণ্ডিত ছিলেন এবং সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত