ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন।সাক্ষাতের শুরুতে চীনের রাষ্ট্রদূত জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৬-২০২৭ সেশনের সভাপতি পদে ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান।বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক
আরো পড়ুন , বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক ইতিবাচক ধারায় এগোচ্ছে: হাইকমিশনার
আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কারিগরি শিক্ষা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়ন অংশীদারত্ব নিয়েও মতবিনিময় হয়। দুই দেশই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করে।বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ দুই দেশের চলমান কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন