দৈনিক সংবাদ দিগন্ত

অহংকারের ফাঁদে সামান্থা

অহংকারের ফাঁদে  সামান্থা
জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

খ্যাতির মোহে একসময় নিজেকে ‘অহংকারী’ মনে হতো বলে অকপটে স্বীকার করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাতারাতি সাফল্য পাওয়ার পর তার জীবন অনেকটাই বদলে গিয়েছিল এবং তিনি খ্যাতির নেশায় আক্রান্ত হয়ে পড়েছিলেন।অভিনেত্রীর ভাষায়, ছোট্ট শহর থেকে উঠে এসে মানুষের ভালোবাসা, আলোচনা ও জনপ্রিয়তা তাকে একসময় ভিন্ন এক মানসিকতায় নিয়ে যায়।তিনি জানান, বছরে একাধিক সিনেমা করে টানা সাফল্য পাওয়ার সময় তার মধ্যে এমন ধারণা তৈরি হয়েছিল যে, এই খ্যাতি কখনো শেষ হবে না।

আরও  পড়ুন, আর্জেন্টিনা নিয়ে উচ্ছ্বসিত পরীমণি

কিন্তু পরবর্তীতে অসুস্থতার কারণে নেওয়া বাধ্যতামূলক বিরতি তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেয়।সামান্থা বলেন, সেই বিরতিতেই তিনি নিজের ভুল বুঝতে পারেন এবং জীবন ও চিন্তাধারায় পরিবর্তন আনেন।বর্তমানে তিনি আরও বাস্তববাদী ও সচেতন জীবনযাপন করছেন বলে জানান এই অভিনেত্রী।উল্লেখ্য, আগামী ১৯ জুন মুক্তি পাচ্ছে তার অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’। এছাড়া নতুন সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড’-তেও দেখা যাবে তাকে।

বিষয় : অহংকার রাতারাতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৯ জুন ২০২৬

অহংকারের ফাঁদে সামান্থা

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

খ্যাতির মোহে একসময় নিজেকে ‘অহংকারী’ মনে হতো বলে অকপটে স্বীকার করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাতারাতি সাফল্য পাওয়ার পর তার জীবন অনেকটাই বদলে গিয়েছিল এবং তিনি খ্যাতির নেশায় আক্রান্ত হয়ে পড়েছিলেন।অভিনেত্রীর ভাষায়, ছোট্ট শহর থেকে উঠে এসে মানুষের ভালোবাসা, আলোচনা ও জনপ্রিয়তা তাকে একসময় ভিন্ন এক মানসিকতায় নিয়ে যায়।তিনি জানান, বছরে একাধিক সিনেমা করে টানা সাফল্য পাওয়ার সময় তার মধ্যে এমন ধারণা তৈরি হয়েছিল যে, এই খ্যাতি কখনো শেষ হবে না।

আরও  পড়ুন, আর্জেন্টিনা নিয়ে উচ্ছ্বসিত পরীমণি

কিন্তু পরবর্তীতে অসুস্থতার কারণে নেওয়া বাধ্যতামূলক বিরতি তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেয়।সামান্থা বলেন, সেই বিরতিতেই তিনি নিজের ভুল বুঝতে পারেন এবং জীবন ও চিন্তাধারায় পরিবর্তন আনেন।বর্তমানে তিনি আরও বাস্তববাদী ও সচেতন জীবনযাপন করছেন বলে জানান এই অভিনেত্রী।উল্লেখ্য, আগামী ১৯ জুন মুক্তি পাচ্ছে তার অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’। এছাড়া নতুন সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড’-তেও দেখা যাবে তাকে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত