ছোটবেলার পড়া একটি গল্প কীভাবে মানুষের চিন্তা ও জীবনবোধকে প্রভাবিত করতে পারে, তারই উদাহরণ তুলে ধরেছেন টলিউড অভিনেত্রী রুক্ষ্মিণী মৈত্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বর্তমান সমাজের আচরণ নিয়ে নিজের উপলব্ধির কথা জানান।অভিনেত্রী বলেন, অস্কার ওয়াইল্ডের বিখ্যাত গল্প ‘দ্য সেলফিস জায়ান্ট’-এর মাধ্যমে ছোটবেলায় যে শিক্ষা তিনি পেয়েছিলেন, তা আজকের বাস্তব জীবনের সঙ্গে অনেকাংশেই মিলে যাচ্ছে। গল্পটিতে এক স্বার্থপর দৈত্য শিশুদের তার বাগানে ঢুকতে দিত না, পরে সে ভালোবাসা ও মানবতার গুরুত্ব বুঝতে পারে।
আরও পড়ুন, ক্ষোভ ঝাড়লেন প্রভা
রুক্ষ্মিণী মৈত্র বলেন, বর্তমান সমাজে মানুষ ক্রমশই স্বার্থপর হয়ে উঠছে। তার ভাষায়, আমরা সবাই যেন এখন “সেলফিস জায়ান্ট” হয়ে গেছি। তিনি আরও বলেন, একসময় গল্পটির একটি লাইন তাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছিল, যেখানে স্বার্থপর রাক্ষসের আচরণকে সীমাবদ্ধতার মধ্যে দেখানো হয়েছিল।অভিনেত্রীর মতে, সময়ের সঙ্গে মানুষ বাস্তব জীবনেও অনেকটা সেই স্বার্থপর চরিত্রের মতো আচরণ করছে, যেখানে মানবিকতা ও সহমর্মিতা কমে যাচ্ছে।তিনি আরও জানান, ছোটবেলায় এই গল্প নিয়ে তিনি পরিবারের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছিলেন, যা তার চিন্তাভাবনায় গভীর প্রভাব ফেলেছিল।চলতি বছরে রুক্ষ্মিণী মৈত্র অভিনীত নতুন সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ মুক্তির অপেক্ষায় রয়েছে, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন দেব।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন