দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

জয় পেল পর্তুগাল, তবু আলোচনায় রোনালদোর অফ-ফর্ম

রোনালদোর অফ-ফর্ম

২০২৬ ফিফা বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। তবে জয়ের আনন্দকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডোম্যাচজুড়ে একাধিক সহজ সুযোগ নষ্ট করেছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। শুধু গোল মিসই নয়, তার বল নিয়ন্ত্রণ ও ফার্স্ট টাচও ছিল প্রশ্নবিদ্ধ। ফলে বিশ্বকাপের ঠিক আগে পর্তুগাল শিবিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।ম্যাচের ২৩ মিনিটে পেদ্রো নেতোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। 

আরও  পড়ুন নিরাপত্তা ত্রুটিতে আর্জেন্টিনা স্কোয়াডের পাসপোর্ট তথ্য ফাঁস, জয় দিয়ে প্রস্তুতি শেষ

দ্বিতীয়ার্ধে নাইজেরিয়ার হয়ে সমতা ফেরান আকর অ্যাডামস। পরে বদলি হিসেবে নেমে ৭৫ মিনিটে জয়সূচক গোল করেন ফ্রান্সিসকো কনসেইসাও।রোনালদোকে ৬৫ মিনিটে মাঠ থেকে তুলে নেন কোচ রবার্তো মার্টিনেজ। বিশ্বকাপের আগে তার এমন পারফরম্যান্স সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।যদিও সদ্য সমাপ্ত মৌসুমে Al Nassr-এর হয়ে ৩০ ম্যাচে ২৮ গোল করেছেন সিআর সেভেন। তবে জাতীয় দলের জার্সিতে সেই ধার এখনো দেখা যাচ্ছে না।আগামী ১৭ জুন কঙ্গো প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।

বিষয় : প্রস্তুতি বিশ্বকাপ পর্তুগাল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

জয় পেল পর্তুগাল, তবু আলোচনায় রোনালদোর অফ-ফর্ম

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

২০২৬ ফিফা বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। তবে জয়ের আনন্দকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডোম্যাচজুড়ে একাধিক সহজ সুযোগ নষ্ট করেছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। শুধু গোল মিসই নয়, তার বল নিয়ন্ত্রণ ও ফার্স্ট টাচও ছিল প্রশ্নবিদ্ধ। ফলে বিশ্বকাপের ঠিক আগে পর্তুগাল শিবিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।ম্যাচের ২৩ মিনিটে পেদ্রো নেতোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। 

আরও  পড়ুন নিরাপত্তা ত্রুটিতে আর্জেন্টিনা স্কোয়াডের পাসপোর্ট তথ্য ফাঁস, জয় দিয়ে প্রস্তুতি শেষ

দ্বিতীয়ার্ধে নাইজেরিয়ার হয়ে সমতা ফেরান আকর অ্যাডামস। পরে বদলি হিসেবে নেমে ৭৫ মিনিটে জয়সূচক গোল করেন ফ্রান্সিসকো কনসেইসাও।রোনালদোকে ৬৫ মিনিটে মাঠ থেকে তুলে নেন কোচ রবার্তো মার্টিনেজ। বিশ্বকাপের আগে তার এমন পারফরম্যান্স সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।যদিও সদ্য সমাপ্ত মৌসুমে Al Nassr-এর হয়ে ৩০ ম্যাচে ২৮ গোল করেছেন সিআর সেভেন। তবে জাতীয় দলের জার্সিতে সেই ধার এখনো দেখা যাচ্ছে না।আগামী ১৭ জুন কঙ্গো প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত