দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ঢাকা–কিশোরগঞ্জ সড়কে দুর্ঘটনা: আহত ৩, ট্রাকচালক পলাতক

ঢাকা–কিশোরগঞ্জ সড়কে দুর্ঘটনা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন।বৃহস্পতিবার ভোরে উপজেলার শ্রীরামদী সরকারি হিমাগার সংলগ্ন ঢাকা–কিশোরগঞ্জ সড়কে একটি মালবাহী ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন চন্ডিপাশা এলাকার রুস্তম আলীর ছেলে বাদল মিয়া এবং হোসেনপুর উপজেলার দাপুনিয়া এলাকার শামসুদ্দিনের ছেলে ইছাম উদ্দিন। তারা দুজনই মৎস্যশিকারী হিসেবে পরিচিত ছিলেন।স্থানীয় সূত্র জানায়, ভোররাতে একটি অটোরিকশায় করে তারা পিঁপড়ার ডিম সংগ্রহের উদ্দেশ্যে বের হয়েছিলেন। 

আরও পড়ুন , মেলান্দহ–মাদারগঞ্জে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সরকারি অনুদানের ঘোষণা

পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয় এবং আরও তিনজন গুরুতর আহত হন।আহতদের দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুর রহমান জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয় : নিহত ট্রাকচালক সড়কে দুর্ঘটনা নিহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ঢাকা–কিশোরগঞ্জ সড়কে দুর্ঘটনা: আহত ৩, ট্রাকচালক পলাতক

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন।বৃহস্পতিবার ভোরে উপজেলার শ্রীরামদী সরকারি হিমাগার সংলগ্ন ঢাকা–কিশোরগঞ্জ সড়কে একটি মালবাহী ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন চন্ডিপাশা এলাকার রুস্তম আলীর ছেলে বাদল মিয়া এবং হোসেনপুর উপজেলার দাপুনিয়া এলাকার শামসুদ্দিনের ছেলে ইছাম উদ্দিন। তারা দুজনই মৎস্যশিকারী হিসেবে পরিচিত ছিলেন।স্থানীয় সূত্র জানায়, ভোররাতে একটি অটোরিকশায় করে তারা পিঁপড়ার ডিম সংগ্রহের উদ্দেশ্যে বের হয়েছিলেন। 

আরও পড়ুন , মেলান্দহ–মাদারগঞ্জে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সরকারি অনুদানের ঘোষণা

পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয় এবং আরও তিনজন গুরুতর আহত হন।আহতদের দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুর রহমান জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত