দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

জাতীয় সংসদে আজ ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট আজ জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। সরকারের লক্ষ্য অনুযায়ী এ বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা।অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের বাজেটে মূল গুরুত্ব দেওয়া হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, মানবসম্পদ উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণের ওপর। পাশাপাশি বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন , সাত জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস , মৌসুমি বায়ুর প্রভাবে বাড়ছে বৃষ্টি

বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা খাতে নতুন উদ্যোগ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ একাধিক কর্মসূচি যুক্ত করা হচ্ছে।এছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের ঘোষণা আসতে পারে বলেও জানা গেছে।অর্থনীতিবিদরা বলছেন, বাজেট বাস্তবায়নের ওপরই নির্ভর করবে প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সফলতা।

বিষয় : উপস্থাপন বাজেট জাতীয় সংসদে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

জাতীয় সংসদে আজ ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট আজ জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। সরকারের লক্ষ্য অনুযায়ী এ বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা।অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের বাজেটে মূল গুরুত্ব দেওয়া হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, মানবসম্পদ উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণের ওপর। পাশাপাশি বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন , সাত জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস , মৌসুমি বায়ুর প্রভাবে বাড়ছে বৃষ্টি

বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা খাতে নতুন উদ্যোগ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ একাধিক কর্মসূচি যুক্ত করা হচ্ছে।এছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের ঘোষণা আসতে পারে বলেও জানা গেছে।অর্থনীতিবিদরা বলছেন, বাজেট বাস্তবায়নের ওপরই নির্ভর করবে প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সফলতা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত