দেশের সাত জেলার ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।বৃহস্পতিবার ভোর ৫টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।আবহাওয়া অফিস বলছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন , ডিএমপিতে বড় রদবদল: তিন যুগ্ম পুলিশ কমিশনারের নতুন দায়িত্ব
এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের আরও বিস্তীর্ণ অঞ্চলে অগ্রসর হচ্ছে। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, এটি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের বাকি এলাকাতেও বিস্তার লাভ করতে পারে।আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
আরও পড়ুন , নারী ও শিশু নির্যাতন মামলার দ্রুত নিষ্পত্তিতে প্রধান বিচারপতির উদ্যো
বিষয় : ঝড়-বৃষ্টি সাত জেলা মৌসুমি বায়ু

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন