দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস, কোথাও কোথাও অব্যাহত মৃদু তাপপ্রবাহ

দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি এবং অতিভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আরও  পড়ুন ,রামিসা ধর্ষণ-হত্যা মামলা: বিচারকের সই শেষে আজ হাইকোর্টে যাচ্ছে ডেথ রেফারেন্স

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে দেশের কিছু অঞ্চলে প্রবেশ করেছে।আগামী কয়েক দিনের মধ্যে এটি সারা দেশে বিস্তার লাভের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।অন্যদিকে রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনা অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।আবহাওয়াবিদরা জানিয়েছেন, দিন ও রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

বিষয় : দেশজুড়ে মৃদু তাপপ্রবাহ বৃষ্টির আভাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১০ জুন ২০২৬

দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস, কোথাও কোথাও অব্যাহত মৃদু তাপপ্রবাহ

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি এবং অতিভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আরও  পড়ুন ,রামিসা ধর্ষণ-হত্যা মামলা: বিচারকের সই শেষে আজ হাইকোর্টে যাচ্ছে ডেথ রেফারেন্স

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে দেশের কিছু অঞ্চলে প্রবেশ করেছে।আগামী কয়েক দিনের মধ্যে এটি সারা দেশে বিস্তার লাভের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।অন্যদিকে রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনা অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।আবহাওয়াবিদরা জানিয়েছেন, দিন ও রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত