দৈনিক সংবাদ দিগন্ত

যুবশক্তিকে দক্ষতায় রূপান্তর, দেশে চলছে ১১০ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

প্রতিমন্ত্রী নুরুল হক নুর

দেশের কর্মক্ষম যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে বড় পরিসরে কাজ করছে সরকার। বর্তমানে সারাদেশে ১১০টি কারিগরি ও কারিগরি-সমমনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান চালু রয়েছে, যেখানে প্রতি বছর ১২ লাখেরও বেশি প্রশিক্ষণার্থীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।সোমবার জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।সংসদ সদস্য জানতে চান, বৈদেশিক কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি তৈরির জন্য দেশে কতটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা টিটিসি চালু রয়েছে এবং নতুন কেন্দ্র স্থাপনের কোনো পরিকল্পনা আছে কি না।জবাবে প্রতিমন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো— বিএমইটির অধীনে বর্তমানে ১০৪টি কারিগরি 

আরো পড়ুন , বিদেশ সফরে নতুন কড়াকড়ি? প্রয়োজন না থাকলে অনুমোদন নয়

প্রশিক্ষণ কেন্দ্র বা টিটিসি এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান চালু রয়েছে।এসব প্রতিষ্ঠানে ৫৫টি কর্মসংস্থানমুখী স্বল্প ও দীর্ঘমেয়াদি ট্রেড বা কোর্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে বছরে ১২ লাখের বেশি প্রশিক্ষণার্থী দক্ষতা অর্জন করছেন এবং দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণকে সহজলভ্য করতে উপজেলা পর্যায়ে নতুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ‘৫০টি উপজেলায় ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যেখানে মাদারীপুরের শিবচর উপজেলাও অন্তর্ভুক্ত রয়েছে।

বিষয় : দেশের কর্মক্ষম যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

যুবশক্তিকে দক্ষতায় রূপান্তর, দেশে চলছে ১১০ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

দেশের কর্মক্ষম যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে বড় পরিসরে কাজ করছে সরকার। বর্তমানে সারাদেশে ১১০টি কারিগরি ও কারিগরি-সমমনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান চালু রয়েছে, যেখানে প্রতি বছর ১২ লাখেরও বেশি প্রশিক্ষণার্থীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।সোমবার জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।সংসদ সদস্য জানতে চান, বৈদেশিক কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি তৈরির জন্য দেশে কতটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা টিটিসি চালু রয়েছে এবং নতুন কেন্দ্র স্থাপনের কোনো পরিকল্পনা আছে কি না।জবাবে প্রতিমন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো— বিএমইটির অধীনে বর্তমানে ১০৪টি কারিগরি 

আরো পড়ুন , বিদেশ সফরে নতুন কড়াকড়ি? প্রয়োজন না থাকলে অনুমোদন নয়

প্রশিক্ষণ কেন্দ্র বা টিটিসি এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান চালু রয়েছে।এসব প্রতিষ্ঠানে ৫৫টি কর্মসংস্থানমুখী স্বল্প ও দীর্ঘমেয়াদি ট্রেড বা কোর্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে বছরে ১২ লাখের বেশি প্রশিক্ষণার্থী দক্ষতা অর্জন করছেন এবং দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণকে সহজলভ্য করতে উপজেলা পর্যায়ে নতুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ‘৫০টি উপজেলায় ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যেখানে মাদারীপুরের শিবচর উপজেলাও অন্তর্ভুক্ত রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত